TRENDING:

বালাকোট নিয়ে নীরবতা ভাঙলেন প্রতিরক্ষামন্ত্রী, সরকারি ভাবে কোনও সংখ্যাই জানানো যাবে না

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: বালাকোটে জইশের জঙ্গি-ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার আক্রমণ কোনও সামরিক পদক্ষেপ ছিল না, স্পষ্ট জানালেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ । বালাকোট এয়ারস্ট্রাইকে কোনও সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়নি ।
advertisement

পাশাপাশি তিনি জানিয়েছেন, বিদেশ সচিব বিজয় গোখলে এই হামলা সংক্রান্ত বিবৃতিতে কোনও নির্দিষ্ট সংখ্যার উল্লেখ করেননি । তিনি কেবলমাত্র সরকারের অবস্থান তুলে ধরেছেন ।

গত মঙ্গলবার, গোখলে জানিয়েছিলেন পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার আক্রমণের ফলে বেশ বড় সংখ্যক জঙ্গি, প্রশিক্ষক ও সিনিয়র কমান্ডারদের মৃত্যু হয়েছে ।

ভারত বনধ: তীব্র বিক্ষোভ বিহার ও উত্তরপ্রদেশে

advertisement

লোকসভা নির্বাচনের আগে বালাকোট এয়ারস্ট্রাইক নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগাতে চাইছে বিজেপি সরকার, এমনই দাবি তুলেছে বিরোধীপক্ষ। সেই প্রসঙ্গে সীতারমণ জানিয়েছেন নির্বাচনের সঙ্গে বালাকোট এয়ারস্ট্রাইকের কোনও যোগসূত্র নেই । মার্কিন গোয়েন্দা দফতরের সূত্র ধরে সন্ত্রাসদমন কার্যকলাপ হিসেবে বালাকোট আঘাতের সিদ্ধান্ত নিয়েছে সরকার । বালাকোট কোনওভাবেই সামরিক আক্রমণ ছিল না ।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

বালাকোট সন্ত্রাসবিরোধী কার্যকলাপের একটি অংশমাত্র, এটি কোনও সামরিক পদক্ষেপ নয় ও এটিই সরকারের চূড়ান্ত অবস্থান।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বালাকোট নিয়ে নীরবতা ভাঙলেন প্রতিরক্ষামন্ত্রী, সরকারি ভাবে কোনও সংখ্যাই জানানো যাবে না