TRENDING:

নিলামে সাড়া নেই, বিক্রি হল না কিংফিশার হাউস

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: লিকার ব্যারন বিজয় মালিয়ার সাধের কিংফিশার হাউস নিলাম হওয়ার কথা ছিল বৃহস্পতিবার ৷ ঋণ আদায় করার জন্য কিংফিশার হাউস নিলাম করার সিদ্ধান্ত নিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ ব্যাঙ্কগুলির কনসোর্টিয়াম ৷ আন্ধেরি এলাকায় অবস্থিত বিজয় মালিয়ার এই বাড়িটার দাম রাখা হয় ১৫০ কোটি টাকা ৷ সকাল থেকেই শুরু হয় ই-অকশন ৷ কিন্তু ঋণ আদায়ের ব্যাঙ্কগুলির প্রচেষ্টা শেষ অবধি সফল হয়নি কারণ নিলামে বাড়িটি কেনার জন্য কোনও ক্রেতা পাওয়া যায়নি ৷ ব্যাঙ্কগুলির কনসোর্টিয়াম বাড়িটির ন্যূনতম মূল্য রাখে ১৫০ কোটি টাকা ৷ সূত্রের খবর অনুযায়ী, এই বাড়িটির জন্য কোনও ক্রেতা পাওয়া যায়নি কারণ ব্যাকগুলি বাজার দরের থেকে বাড়িটির মূল্য অনেক বেশি রেখেছিল ৷
advertisement

কিংফিশার এয়ালাইন্স বন্ধ হয়ে যায় ২০১২ সালে। দেশের ১৭টি ব্যাঙ্ক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে বিজয় মালিয়ার বিরুদ্ধে। ঋণ শোধ করতে না পারায় মালিয়ার আদালতের দ্বারস্থ হয় ব্যাঙ্কগুলি ৷ এরপর তার  বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপর থেকেই দেশ ছেড়ে ব্রিটেনে রয়েছেন মালিয়া বলে কেন্দ্রীয় সরকার সূত্রে জানানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নিলামে সাড়া নেই, বিক্রি হল না কিংফিশার হাউস