TRENDING:

Bihar Politics: নীতীশ যুগের অবসান, জেডিইউ-এর দাদাগিরিও শেষ! কীভাবে বিহারের ক্ষমতার রাশ হাতে নিল বিজেপি?

Last Updated:

২০২০ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই পায়ের তলার মাটি আলগা হচ্ছিল নীতীশের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজ বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের৷ নীতীশ কুমার রাজ্যসভার মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী থাকবে বিহারের রাজনীতি৷
বিহারে নীতীশ শাসনের অবসান৷
বিহারে নীতীশ শাসনের অবসান৷
advertisement

নীতীশ কুমার রাজ্যসভার সাংসদ হওয়ার অর্থ, বিহারের দশবারের মুখ্যমন্ত্রী হিসেবে পদে থাকার যে নজির তিনি তৈরি করেছিলেন তাতে আপাতত ছেদ পড়তে চলেছে৷ বিহারের ক্ষমতার ভরকেন্দ্রও একই সঙ্গে জেডিইউ-এর হাত থেকে বিজেপি-র হাতে যেতে চলেছে৷ কারণ এবার বিহারের মুখ্যমন্ত্রীর পদটি জেডিইউ-এর হাত থেকে বিজেপি-র হাতে যাচ্ছে৷

এতদিন বিহারে এনডিএ জোটে বড় দাদার ভূমিকা ছিল জেডিইউ-এর৷ গত বছর বিহারের বিধানসভা নির্বাচনে আসন সংখ্যার নিরিখে জেডিইউ-কে টেক্কা দিয়েও মুখ্যমন্ত্রীর পদটি নীতীশকেই ছেড়েছিল বিজেপি৷ কিন্তু তিন মাসের মধ্যেই আবারও বড়সড় পট পরিবর্তনের মুখে বিহারের রাজনীতি৷ এবার বিহারে এনডিএ জোটে বিজেপি-র ছায়া হয়েই থাকতে হবে জেডিইউ-কে৷

advertisement

গত প্রায় দু দশক ধরে বিহারের রাজনীতির ভরকেন্দ্র ছিলেন নীতিশ কুমার৷ তাঁকে ঘিরেই ক্ষমতায় আসার সমীকরণ তৈরি করার চেষ্টা করত অন্যান্য রাজনৈতিক দলগুলি৷ জয়প্রকাশ নারায়ণের শুরু করা সামাজিক আন্দোলন থেকে রাজনৈতিক উত্থান নীতীশের৷ সেই সূত্র ধরেই অযাদব ওবিসি এবং কুড়মি-কোয়েরি ভোটারদের একজোট করেন তিনি৷

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে মহাদলিত এবং অতি পিছিয়ে পড়া সম্প্রদায় (ইবিসি) শ্রেণি তৈরি করা ছিল তাঁর মাস্টারস্ট্রোক৷ মহাদলিত এবং ইবিসি ভোটাররাই বছরের পর বছর ধরে নীতীশ এবং জেডিইউ-এর বিশ্বস্ত ভোট ব্যাঙ্ক হয়ে উঠেছিল৷ ২০১০ সালের বিহারের বিধানসভা নির্বাচনে নীতীশের জেডিইউ ১১৫টি আসনে জয়লাভ করে৷ বিজেপি জেতে ৯১টি আসনে৷ এই সময় নীতীশই বিহারের রাজনীতিতে শেষ কথা বলতেন৷ সেই জোরেই বিজেপি-র জোটসঙ্গী হওয়া সত্ত্বেও নিজের অসাম্প্রদায়িক ভাবমূর্তি ধরে রাখতে বিহারে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রচার করতে দেননি নীতীশ৷

advertisement

কিন্তু ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে নরেন্দ্র মোদিকে সামনে রেখে গেরুয়া ঝড় তোলে বিজেপি৷ পদ্ম শিবিরে মোদির উত্থানের বিরোধিতা করে বিজেপি-র সঙ্গে জোট ভাঙেন নীতীশ কুমার৷ আর এই সুযোগেই বিহারের রাজনীতিতে নিজেদের পায়ের তলার মাটি আরও শক্ত করে ফেলে বিজেপি৷

যে ইবিসি এবং মহাদলিত সম্প্রদায় নীতীশের তুরুপের তাস ছিল, রীতিমতো পরিকল্পনা মাফিক সেই দুই শ্রেণির ভোটারদের কাছেই পৌঁছতে শুরু করে গেরুয়া শিবির৷ এই দুই সম্প্রদায় থেকে স্থানীয় নেতাদের তুলে আনতে শুরু করে বিজেপি৷ ফলে পিছিয়ে পড়া সম্প্রদায়ের সমর্থনের জন্য বিজেপি-র জেডিইউ নির্ভরশীলতা কমতে থাকে৷

advertisement

২০২০ সালের বিধানসভা নির্বাচনে বিহারের ভোট সমীকরণ প্রথমবারের জন্য পুরোপুরি বিজেপি-র পক্ষে ঘুরে যায়৷ বিহার বিধানসভা নির্বাচনে জেডিইউ-কে অনেক পিছনে ফেলে ৭৪টি আসন দখল করে বিজেপি৷ সেখানে জেডিইউ জয়ী হয় ৪৩টি আসনে৷ জোট রাজনীতিকে সম্মান দিয়ে মুখ্যমন্ত্রীর পদটি নীতীশকেই ছাড়ে বিজেপি৷ কিন্তু উপমুখ্যমন্ত্রী সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ দফতর নিজেদের হাতেই রাখে পদ্ম শিবির৷ শুরু হয় জেডিইউ-এর উপরে চাপের রাজনীতি৷

advertisement

২০২৫ সালের মধ্যে বিহারের রাজনীতিতে জেডিইউ-এর পক্ষে থাকা ভোটব্যাঙ্কের একটা বড় অংশই বিজেপি-র দখলে চলে আসে৷ একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ৮৯টি আসনে জয়ী হয় বিজেপি৷ জেডিইউ দখল করে ৮৫টি আসন৷ বিহারে এনডিএ জোটে দু নম্বরেই থেকে যায় জেডিইউ৷

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিহারের রাজনীতিকে যে তিনি আর নিয়ন্ত্রণ করতে পারবেন না, তা বুঝতে পেরেছেন নীতীশ৷ সেই কারণেই তাঁর সম্মানজনক প্রস্থানের পথ হিসেবেই রাজ্যসভায় পাঠানোর ব্যবস্থা করা হল৷

অন্যদিকে জেডিইউ-এর ছায়া থেকে পুরোপুরি বেরিয়ে এসে বিহারের রাজনীতির রাশ নিজেদের হাতে নিয়ে নিল বিজেপি৷ মুখ্যমন্ত্রী পদ হাতে নেওয়ার পাশাপাশি বিহার থেকে দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনকেও রাজ্যসভায় পাঠাচ্ছে পদ্ম শিবির৷ আবার ক্ষমতার এই পালাবদলের মধ্যে জেডিইউ যাতে এনডিএ জোট না ছাড়ে, তা নিশ্চিত করতে নীতীশ পুত্র নিশান্তকেও রাজনীতির সামনের সারিতে তুলে আনা হচ্ছে৷ সম্ভবত বিহারের উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন নিশান্ত৷

সেরা ভিডিও

আরও দেখুন
ময়নার এক যুবক আটকে কুয়েতে, প্রশাসনের কাছে কাতর আবেদন মায়ের! কবে ফিরবে ছেলে?
আরও দেখুন

রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, নীতীশ কুমার পটনার মসনদে না থাকলে বিহারের রাজনীতিতে কতটা প্রাসঙ্গিক থাকবে জেডিইউ? গত দুই দশকে ক্ষমতা ধরে রাখতেই কখনও বিজেপি, কখনও আরজেডি-র হাত ধরেছেন নীতীশ৷ ফলে আদর্শগত দিক দিয়েজেডিইউ-এর জনসমর্থন তলানিতে পৌঁছেছে৷ ফলে ভবিষ্যতে দল হিসেবে নীতীশের ছায়া থেকে বেরিয়ে জেডিইউ নিজেদের গুছিয়ে নিতে না পারলে অদূর ভবিষ্যতে নিজেদেরই সংগঠিত জোটসঙ্গীর দাপটে আরও ঢাকা পড়ে যাবে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Politics: নীতীশ যুগের অবসান, জেডিইউ-এর দাদাগিরিও শেষ! কীভাবে বিহারের ক্ষমতার রাশ হাতে নিল বিজেপি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল