নির্মলা সীতারামন ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলির সঙ্গে পরিস্থিতির তুলনা করেন৷ উল্লেখ করেন যে, ভারত দেশের সম্পদ ও নাগরিকদের চাহিদা সতর্কতার সঙ্গে পরিচালনা করে চলেছে। তিনি বলেন, “বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকান, আমি এটা বলতে চাইছি না যে তাঁরা দুর্দশা বা ভোগান্তির মধ্যে আছে। না, আমি কেবল একটি বাস্তবসম্মত তুলনা হিসেবেই বিষয়টি উল্লেখ করছি।”
advertisement
দেখুন ঠিক কী বললেন নির্মলা সীতারমন- রইল ভিডিও
তিনি আরও বলেন, “একজন ভাল প্রতিবেশী হিসেবে, আমাদের পক্ষ থেকে যে সাহায্যই চাওয়া হচ্ছে, আমরা তা করে যাচ্ছি। আমরা সুসম্পর্ক বজায় রাখছি এবং যেখানে প্রয়োজন সেখানে সহায়তা করছি৷”
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ যদি কোনও কিছু কাজে লাগাতে না পারে, সেটা ভিন্ন বিষয়। মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর কারণে পরিস্থিতি প্রভাবিত হয়েছে, কিন্তু আমরা এমনভাবে তা সামাল দিচ্ছি যাতে আমাদের নাগরিকরা কোনও অসুবিধার সম্মুখীন না হন৷”
