TRENDING:

উন্নয়ন নয় ! ‘হিন্দুত্ব’-কে হাতিয়ার করে ১৯-র নির্বাচনে জিতবে বিজেপি, মন্তব্য বিজেপি নেতার

Last Updated:

উন্নয়ন নয় ৷ নির্বাচনী লড়াইয়ে জড়িয়ে থাকে মানুষের ভাবাবেগও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: উন্নয়ন নয় ৷ হিন্দুত্ব এবং দুর্নীতি রোধ ৷ এই দুই-কে হাতিয়ার করেই ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দেশের শাসক দলের আসনে বসেছিল বিজেপি ৷ মঙ্গলবার News18 India-তে বৈঠকে এমনটাই বললেন বিজেপির প্রবীণ নেতা সুব্রহ্মণ্যম স্বামী ৷
advertisement

তবে, ১৯-র নির্বাচনে হিন্দুত্ব ছাড়াও রাম মন্দির তৈরির ইস্যু নিয়েও লড়াই করবে বিজেপি ৷ আর তাতেই ফের সাধারণ মানুষের মনে জায়গা করে নেবে বিজেপি ৷ এ বিষয়ে একেবারেই আত্মবিশ্বাসী স্বামী ৷ তিনি বলেন, ‘অযোধ্যায় রাম মন্দির তৈরি করা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি ৷ ১৯-র নির্বাচনে এটিকেই হাতিয়ার করে লড়বে এই দলটি৷’

advertisement

একইসঙ্গে স্বামী আরও বলেন, ‘দেশে এমন অনেক ভুরি ভুরি উদাহরণ রয়েছে ৷ যারা দেশের উন্নয়নের জন্য কাজ করেও হেরে গিয়েছেন ৷ কারণ নির্বাচনে জেতার জন্য সবসময় উন্নয়ন নয় ৷ নির্বাচনী লড়াইয়ে জড়িয়ে থাকে মানুষের ভাবাবেগও ৷’

২০১৯- নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই রাম মন্দির তৈরি করবে বিজেপি ৷ সেই বিষয়ে এদিন ইঙ্গিতও দিলেন স্বামী ৷ বলেন, ‘আমরা উন্নয়নকে হাতিয়ার করে জিতিনি আমরা ৷ হিন্দুত্ব ৷ এছাড়াও দেশ জুড়ে বেড়ে চলা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছি আমরা ৷ তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমাদের ভোট দিয়েছে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইন্ডিয়া গেট, টয় ট্রেন...! দিল্লি সফর এবার উত্তর ২৪ পরগনায়, বিকাল হলেই জনজোয়ার এই পার্কে
আরও দেখুন

এদিন রাফায়েল ডিল নিয়েও কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন স্বামী ৷ বলেন, ‘২০১৯-র নির্বাচনের আগে অনেক কংগ্রেস নেতাই জেলে যাবেন ৷ যদি কোনও কংগ্রেস নেতা রাফায়েল নিয়ে সমস্ত তথ্য জানতে চান ৷ তাহলে তাঁরা আদালত অবধি যেতেই পারেন ৷’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
উন্নয়ন নয় ! ‘হিন্দুত্ব’-কে হাতিয়ার করে ১৯-র নির্বাচনে জিতবে বিজেপি, মন্তব্য বিজেপি নেতার