TRENDING:

৪.৫ লাখ টাকা ও গয়না ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন Network 18-এর ক্যামেরাম্যান

Last Updated:

সততার পরিচয় দিলেন News 18 TamilNadu-এর ক্যামেরাম্যান শ্রাবণ কুমার ৷ রাস্তায় পড়ে থাকা টাকা ও গয়না ভর্তি ব্যাগ ফেরত দিয়ে রীতিমতো এই ক্যামেরাম্যান এখন টক অফ দ্য টাউন ৷ ঘটনাটি ঘটেছে বুধবার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: সততার পরিচয় দিলেন News 18 TamilNadu-এর ক্যামেরাম্যান শ্রাবণ কুমার ৷ রাস্তায় পড়ে থাকা টাকা ও গয়না ভর্তি ব্যাগ ফেরত দিয়ে রীতিমতো এই ক্যামেরাম্যান এখন টক অফ দ্য টাউন ৷ ঘটনাটি ঘটেছে বুধবার ৷
advertisement

জানা গিয়েছে, বুধবার অফিস থেকে নিজের কাজ সেরে বাড়ি ফিরছিলেন শ্রাবণ কুমার ৷ হঠাৎই দেখেন রাস্তার পাশে পড়ে রয়েছে একটি ব্যাগ ৷ ব্যাগের ভিতর ছিল ৪.৫ লক্ষ টাকা ৷ সঙ্গে প্রায় ১৫ টি সোনার গয়নাও ছিল ব্যাগের ভিতর ৷ দেরি করেননি শ্রাবণ৷ ব্যাগটি রাস্তায় থেকে তুলে সোজা পৌঁছে যান স্থানীয় থানায় ৷ থানায় যখন ব্যাগ ফেরত দিচ্ছিলেন শ্রাবণ, ঠিক তখনই সেখানে এসে পৌঁছন জমিন ভানু নামে এক মহিলা ৷ তিনি দাবি করেন, রাস্তায় পড়ে থাকা ব্যাগটি আসলে তাঁর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

উপযুক্ত প্রমাণ দিয়ে পুলিশের কাছ থেকে ব্যাগটি ফেরত পান জামিন ৷ তবে গোটা ঘটনায় হিরো কিন্তু শ্রাবণই৷ জমিন জানিয়েছেন, ‘শ্রাবণ যা করেছেন, তা সত্যিই সততার পরিচয় ৷ ভালো মানুষের পরিচয় ৷ জানিনা তাঁকে কীভাবে ধন্যবাদ জানাবো ৷’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
৪.৫ লাখ টাকা ও গয়না ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন Network 18-এর ক্যামেরাম্যান