TRENDING:

সংসদে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণের ঘোষণা প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লোকসভার দিনক্ষণ ঘোষণা করল লোকসভা নির্বাচন ৷ মোচ ঠিক সেই মুহূর্তেই রাজ্যের মহিলাদের জন্য বড়সড় ঘোষণা করলেন বিজু জনতা দলের সুপ্রিমো তথা ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷
advertisement

রবিবার কেন্দ্রপাড়া-তে একটি বিশেষ অনুষ্ঠানে হাজির হন নবীন পট্টনায়েক ৷ সেই অনুষ্ঠানেই তিনি জানান, আসন্ন নির্বাচনে সংসদে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণ করা হবে ৷ এই কেন্দ্রপাড়া থেকেই ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জিতেছিলেন প্রাক্তন বিজেডি সাংসদ বৈজ্যান্ত পান্ডা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ধামসা-মাদল ও ঘোড়া নাচের তালে তৃণমূলের মনোনয়ন, তাক লাগাল লোকসংস্কৃতির ছোঁয়া
আরও দেখুন

নবীন পট্টনায়েকের এই ঘোষণাকে সমর্থন করে বিজেডি সাংসদ পিনাকি মিশ্র বলেন, ‘‘এটি একটি অসাধারণ পদক্ষেপ রাজ্যের মহিলাদের জন্য ৷ এটি একটি বৈপ্লবিক পদক্ষেপ ৷ সমস্ত নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক অসাধারণ পদক্ষেপ নিলেন নবীন পট্টনায়েক ৷ আশা করি, পট্টনায়েকের এই দেখানো পথেই বিজেপি এবং কংগ্রেসও এই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করবে ৷’’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সংসদে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণের ঘোষণা প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের