TRENDING:

8 বছরে কেমন হল কাজ? জনতার মার্কশিট চান খোদ নরেন্দ্র মোদি

Last Updated:

৪বছরের নরেন্দ্র মোদি জমনায়, তাঁর সরকার কতটা কাজ করল, প্রতিশ্রুতিপালনে কতটা সফল হল, সবটাই নামো অ্যাপে ফিডব্যাক দিতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#নয়াদিল্লি: জনতার সঙ্গে সরাসরি যোগাযোগে তিনি বিশ্বাসী৷ তাই তাঁর ৪বছরের কাজের খতিয়ান তিনি নিজে দিচ্ছেন না৷ চাইছেন জনতাই তার বিচার করুক৷ ৪বছরের নরেন্দ্র মোদি জমনায়, তাঁর সরকার কতটা কাজ করল, প্রতিশ্রুতিপালনে কতটা সফল হল, সবটাই নামো অ্যাপে ফিডব্যাক দিতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী৷
advertisement

আরও পড়ুন দেশের প্রথম ১৪ লেনের গ্রিন হাইওয়ের উদ্বোধন করলেন মোদি

তিনি টেক স্যাভি৷ টুইটার, ফেসবুকের মত সোস্যাল মিডিয়ায় তিনি জনসংযোগ আগেই তৈরি করেছেন৷ তারপর তিনি বাজারে এনেছেন তাঁর নামের অ্যাপ৷ এবার সেই নামো অ্যাপের মাধ্যমেই তিনি চাইছেন জনতা মার্ক্স দিক তাঁর ৪বছরের কাজকে৷ শুধু তাঁর কাজই নয়, তাঁর দলের সাংসদ ও বিধায়করাও কেমন কাজ করেছেন, জানানোর সুযোগ থাকছে সাধারণ মানুষের৷ কেন্দ্র এবং রাজ্যস্তরে চলবে এই সার্ভে৷ যেখানে সাধারণ নাগরিক বেছে নিতে পারবেন ৩জন জনপ্রিয় বিজেপি নেতাকে যাঁদের সবসময়ই পাশে পাওয়া যায়৷

advertisement

আরও পড়ুনলোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন ঐশ্বর্য রাই

সেরা ভিডিও

আরও দেখুন
ফাটল ধরা গ্যালারি, দুর্গন্ধে ধুঁকছে চাঁচলের স্টেডিয়াম! বড় খেলা থেকে বঞ্চিত ক্রীড়াপ্রেমীরা
আরও দেখুন

এর আগে নোট বন্দির সময়ও জনতার মতামত জানতে নামো অ্যাপকে ব্যবহার করেছিলেন প্রধানমন্ত্রী৷ মানুষের সুবিধা-অসুবিধা নিয়ে সমীক্ষা চলেছিল৷ ২০১৯-এর আগে তাঁর মিত্রো-রা তাঁকে এবং তাঁর সরকারকে কতটা পয়েন্ট দেবে, সমীক্ষার মাধ্যমে সেই জনতা জনার্দনের মনোভাব বুঝে নিতে চাইছেন নরেন্দ্র মোদি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
8 বছরে কেমন হল কাজ? জনতার মার্কশিট চান খোদ নরেন্দ্র মোদি