TRENDING:

Narendra Modi Discusses Afghanistan Situation: আফগানিস্তান নিয়ে কী পদক্ষেপ? শাহ, ডোভালদের নিয়ে বৈঠকে মোদি

Last Updated:

গোটা পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে নয়াদিল্লি৷ বিশেষত তালিবান বিরোধী নেতাদের অবস্থানেও লক্ষ্য রাখা হচ্ছে (Narendra Modi Discusses Afghanistan Situation)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আফগানিস্তানে তালিবান সরকার গঠন হওয়াটা এখন সময়ের অপেক্ষা৷ যুদ্ধ বিধ্বস্ত দেশটির পরিস্থিতি প্রায় প্রতিদিনই বদলে যাচ্ছে৷ পরিস্থিতির সদ্ব্যবহার করতে কাবুলে পৌঁছে গিয়েছেন পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর প্রধান৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন৷
advertisement

তালিবানরা কাবুলের দখল নেওয়ার পর প্রায় তিন সপ্তাহ কেটে গেলেও এখনও আফগানিস্তানে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়নি৷ সরকারি সূত্রের খবর, গোটা পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে নয়াদিল্লি৷ বিশেষত তালিবান বিরোধী নেতাদের অবস্থানেও লক্ষ্য রাখা হচ্ছে৷ এই মুহূর্তে ওই নেতারা তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন৷ আফগানিস্তানে নতুন তালিবান সরকার গঠিত হলে তাদের সঙ্গে ভারত কী ধরনের সম্পর্ক রেখে চলবে, তা নিয়েও এ দিনের বৈঠকে আলোচনা হওয়ার কথা৷

advertisement

গত সপ্তাহেই কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তল তালিবানদের এক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেন৷ বিদেশ মন্ত্রকের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, আফগানিস্তানের মাটি যাতে ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ব্যবহার করা না হয়, তার উপরেই সবথেকে বেশি জোর দিচ্ছে নয়াদিল্লি৷ এর পাশাপাশি আফগানিস্তান থেকে কীভাবে নিরাপদে উদ্ধারকাজ চালানো যায়, তা নিয়েও আলোচনা চলছে৷

advertisement

এ দিনই পঞ্জশির দখলের দাবি করেছে তালিবানরা৷ ফলে গোটা আফগানিস্তান এখন তাদের অধীনে৷ যদিও আফগান প্রতিরোধ বাহিনী তালিবানদের এই দাবি মানতে চায়নি৷ এরই মধ্যে কাবুলে পৌঁছে গিয়েছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান৷ তালিবান এবং হাক্কানি নেটওয়ার্কের মধ্যে মতবিরোধ দূর করার উদ্দ্যেশ্য নিয়েই কাবুলে পৌঁছেছেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

আফগানিস্তানের পরিস্থিতি বিচার করে ভারতের কোন বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত, তা স্থির করতে একটি উচ্চপর্যায়ের দল গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ সরকারের শীর্ষ আধিকারিকদের ওই দলে রাখা হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi Discusses Afghanistan Situation: আফগানিস্তান নিয়ে কী পদক্ষেপ? শাহ, ডোভালদের নিয়ে বৈঠকে মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল