TRENDING:

Narendra Modi: 'শুধু সীমান্তে নয়, দেশের ভিতরেও শত্রুর মোকাবিলা চলছে!' দীপাবলিতে কার্গিলে গিয়ে বললেন মোদি

Last Updated:

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতিটি দীপাবলি সেনা জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কার্গিল: নিজের শুরু করা রেওয়াজ মেনেই এ বছরও সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গেই এ বছরের দীপাবলি উদযাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ বছর কার্গিল সীমান্তে সেনাজওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী৷ ইতিমধ্যেই কার্গিলেও পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদি৷ পিএমও-র পক্ষ থেকে সেই ছবি ট্যুইট করা হয়েছে৷
কার্গিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
কার্গিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতিটি দীপাবলি সেনা জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী৷ গত বছরও জম্মু কাশ্মীরের নওশেরা সীমান্তে পৌঁছে গিয়েছিলেন তিনি৷ এ বছরও কার্গিলে পৌঁছে সেনা

জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী৷ সেখানে সেনা জওয়ানদের সাহসিকতার প্রশংসা করার পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে তাঁর সরকারের আমলে অর্থনীতির উন্নয়ন, স্টার্ট আপ তৈরি, ইসরোর সাফল্য, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ এবং আত্মনির্ভর ভারতের কথা৷

advertisement

আরও পড়ুন: সরযূ নদীর ঘাটে ১৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দীপোৎসবের সূচনা প্রধানমন্ত্রীর, আজ অযোধ্যা আলোকজ্জ্বল...

সেনাবাহিনীর প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, 'কার্গিল ভারতীয় সেনার বীরত্বের সাক্ষী৷ আপনারা সীমান্তের প্রহরীর দেশের মজবুতির স্তম্ভ৷ আপনারা আছেন বলেই দেশবাসী নিশ্চিন্তে থাকেন৷'

এর পরেই তাঁর সরকারের আমলে কীভাবে সীমান্তে সেনাবাহিনীর জন্য পরিকাঠামো থেকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, তা তুলে ধরেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, 'সেনা জওয়ানদের সময় মতো প্রয়োজনীয় রসদ অনেক দ্রুত পৌঁছে যাচ্ছে৷ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে৷ এসব দেখলে সেনা জওয়ানরাও অনেক আত্মবিশ্বাসী হয়ে ওঠেন৷ যখন তিনি দেখেন যে তাঁর বাড়িতে ফোনে কথা বলা সহজ হয়েছে, বাড়ি ফিরতে সময় কম লাগছে৷'

advertisement

আরও পড়ুন: মধ্যরাতে ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে উড়ান ইসরোর সবথেকে ভারী রকেটের! দেখুন

সেনা জওয়ানদের সামনে দেশের অর্থনীতির উন্নতির কথাও বলেছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, 'দেশের অর্থনীতি দশ থেকে পাঁচ নম্বরে পৌঁছেছে৷ আপনাদের মতো যুবা সীমান্ত সামলাচ্ছেন, আর আপনাদের মতোই যুব সম্প্রদায়ের প্রতিনিধিরা আশি হাজার স্টার্ট আপ খুলে ফেলেছে৷ দু' দিন আগে ইসরো একসঙ্গে ৩৬টি নতুন উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে৷ এসব শুনলে সেনাকর্মীদেরও গর্বে বুকের ছাতি চওড়া হয়ে যাবে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

দুর্নীতির বিরুদ্ধেও তাঁর সরকারের কড়া অবস্থানের কথা কার্গিলে দাঁড়িয়ে বলেছেন মোদি৷ দাবি করেছেন, দুর্নীতিপরায়ণরা যত শক্তিশালী হোক না কেন, কেউ পার পাবে না৷ সন্ত্রাস, নকশাল, চরমপন্থার বিরুদ্ধেও তাঁর সরকার কতটা কড়া অবস্থান নিয়েছে, তাও তুলে ধরেছেন৷ দাবি করেছেন, দেশেই এখন তৈরি হচ্ছে সেনাবাহিনীর বহু অস্ত্র৷ যে অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন দেশের সেনা জওয়ানরা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: 'শুধু সীমান্তে নয়, দেশের ভিতরেও শত্রুর মোকাবিলা চলছে!' দীপাবলিতে কার্গিলে গিয়ে বললেন মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল