সূত্রের খবর, পশ্চিম এশিয়ার সংঘর্ষের প্রেক্ষাপটে রাজ্যগুলোর প্রস্তুতি ও পরিকল্পনার পর্যালোচনা করা হবে। যে সব রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন না। নির্বাচন চলছে এমন রাজ্যগুলির মুখ্য সচিবদের জন্য পরে একটি পৃথক বৈঠকের আয়োজন করা হবে।
আরও পড়ুন: ফ্রিজের পাল্লার রাবারে ময়লার ‘পল্লা’…! তুড়িতে হবে ‘ঝাঁ-চকচকে’, শিখে নিন তিন মোক্ষম ‘তুক’!
advertisement
মূলত, সূত্রের খবর ইরান যুদ্ধ পরিস্থিতি, এলপিজি গ্যাস সঙ্কটে তৈরি বর্তমান জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি কতটা, সাপ্লাই চেইন, শক্তি সুরক্ষা ও বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিয়ে আলোচনা করা হবে এই ভার্চুয়াল বৈঠকে।
করোনাকালে যেমন সমস্ত রাজ্য একসঙ্গে মিলিতভাবে কাজ করেছিল, ‘টিম ইন্ডিয়া’ চিন্তাধারাকে মাথায় রেখে এগিয়ে গিয়েছিল, সেই মতোই পশ্চিম এশিয়ার এই সংঘাত পরিস্থিতিতেও একসঙ্গে কাজ করার বার্তাই দেবেন প্রধানমন্ত্রী মোদি। পাশাপাশি সংঘাত আবহে দেশের স্থিতাবস্থা বজায় রাখতে ও আকস্মিক পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: হু হু করে পড়ছে…! ‘ইরানের’ ১ কোটি রিয়ালের দাম ‘ভারতে’ কত হবে জানেন? শুনলেই চমকাবেন শিওর!
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, যে রাজ্যগুলিতে ভোট রয়েছে, সেই রাজ্যগুলি বৈঠকে অংশ নেবে না। মডেল কোড অব কনডাক্ট বা আদর্শ আচরণবিধি চালু থাকায় এই রাজ্যগুলি বৈঠকে অংশ নেবে না। ক্যাবিনেট সেক্রেটারিয়েটের মাধ্যমে আলাদাভাবে মুখ্য়সচিবদের সঙ্গে বৈঠক করবেন তাদের সমস্ত পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আপডেট দিতে।
