TRENDING:

মুসলিমরা বিজেপিকে ভোট দেন না: রবিশঙ্কর প্রসাদ

Last Updated:

মুসলিম ভোট নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বিতর্কিত মন্তব্য ঘিরে অস্বস্তিতে বিজেপি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মুসলিম ভোট নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বিতর্কিত মন্তব্য ঘিরে অস্বস্তিতে বিজেপি। শুক্রবার প্রসাদ বলেন বিজেপি মুসলিমদের কারুর সঙ্গে কোনওরকম বৈষম্য করে না ৷ তবুও মুসলিমরা বিজেপি-কে ভোট দেয় না ৷
advertisement

‘১৫ টি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। ১৩ জন মুখ্যমন্ত্রী রয়েছেন ৷ কেন্দ্রে বিজেপি ক্ষমতায় ৷ কিন্তু কোনও সংস্থায় কর্মরত মুসলিমদের সঙ্গে কী কোনও বিদ্বেষমূলক আচরণ করেছি ? বা কাউকে কী কর্মচ্যুত করেছি ? আমরা ওদের মর্যাদা দিয়েছি ৷ ’ মাইন্ডমাইন সামিটে এমনই মন্তব্য করেছেন প্রসাদ ৷

প্রসাদের এই মন্তব্যে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে ৷ কারণ সম্প্রতি উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে ৷ মুসলিন সমর্থন পেয়েছে বিজেপি বলে দাবি করা হয়েছে ৷ পাশাপাশি অন্য রাজ্যেও বিজেপি মুসলিম সর্মথন পেয়েছে বলে দাবি করা হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অনুষ্ঠানের ডেকরেটার্সের বাসনে থাকে দলের নাম! তাতেই জানান যায় বাড়ির সদস্যরা কোন রাজনৈতিক দলের সদস্য! অদ্ভুত সিস্টেম
আরও দেখুন

তিন তালাক ইস্যু নিয়ে সম্প্রতি সরব হয়েছে বিজেপি ৷  মুসলিম সম্প্রদায়ের কাছে সমর্থন পাওয়ার চেষ্টায় এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এরকম পরিস্থিতে প্রসাদের এই মন্তব্যে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েছে দল ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মুসলিমরা বিজেপিকে ভোট দেন না: রবিশঙ্কর প্রসাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল