TRENDING:

MTNL-এর হাজার হাজার কর্মীর বকেয়া, BSNL-এর জুলাইয়ের বেতনে আশঙ্কা !

Last Updated:

এই দুই সংস্থার কর্মীরা এখনও বেতন পাননি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চরম অর্থনৈতিক সঙ্কটে ভুগছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল সঙ্গে সঙ্গে ধুঁকছে এমটিএনএল ৷ এই দুই সংস্থায় কর্মচারীদের জন্য বড় খবর ৷ এই দুই সংস্থার কর্মচারীদের বেতনে ফের কালোমেঘ দেখা যাচ্ছে সঙ্কট ৷
advertisement

সিএনবিসি আওয়াজের একটি খবরের ভিত্তিতে জানা গিয়েছে এমটিএনএলের কর্মচারীদের বেতন গত মাসে দেওয়া হয়নি ৷ এবার বিএসএনসের কর্মীদের জুলাই মাসের বেতন পাবেন কি না সেটাও নিশ্চিত নয় ৷ এই দুই সংস্থার পক্ষ থেকে সমস্ত বেন্ডারদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে ৷

বিএসএনএলের ২০০১৫-১৬ অর্থবর্ষে, ৪,৮৫৯ কোটি টাকার ক্ষতি হয়েছে ৷ ২০১৬-১৭ অর্থবর্ষে ৪,৭৯৩ কোটি, ২০১৭-১৮ তে একটু ভাল ৭,৯৯৩ কোটি টাকা ও ২০১৮-১৯ ক্ষতি প্রায় দ্বিগুণ হয়েছে ১৪,২০২ কোটি টাকা ছিল ৷

advertisement

বিএসএনএল ও এমটিএনএল মোট কর্মচারী ৩১ মার্চ ২০১৯ সাল অনুযায়ী ৷ বিএসএনএসের মোট ১,৬৩,৯০২ কর্মচারী কাজ করছেন ৷ যার মধ্যে ৪৬,৫৯৭ এক্সজিকিউটিভ ক্লাস এবং ১,১৭,৩০৫ নন এক্সজিকিউটিভ ক্লাস ৷ সেখানে এমটিএনএলের মোট কর্মী সংখ্যা ২১,৬৭৯ ৷ এর মধ্যে ৩,১২৮ কর্মচারী এক্সজিকিউটিভ, ১৮,৫৫১ জন নন এক্সিজিকিউটিভ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

কিছুদিন আগেই কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের, আহমেদাবাদ বিএসএনএল ও এমটিএনএলের পুনর্গঠন করার পরিকল্পনা করছে ৷ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নিয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
MTNL-এর হাজার হাজার কর্মীর বকেয়া, BSNL-এর জুলাইয়ের বেতনে আশঙ্কা !