TRENDING:

ভারতের এই শহরে আরও কড়া লকডাউন, খুলবে শুধু ওষুধ, দুধের দোকান

Last Updated:

মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮০ ছাড়িয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যে ১৩ জনের মৃত্যুও হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: করোনা ভাইরাস সংক্রমণ রুখতে এবার আরও কড়া পদক্ষেপ নিল মধ্যপ্রদেশ সরকার৷ সোমবার থেকে ভোপালে শুধুমাত্র ওষুধ এবং দুধের দোকান খুলে রাখার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন৷ অর্থাৎ, সোমবার থেকে ভোপালে সব্জি, মাছ, মাংসের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানও বন্ধ থাকবে৷ তবে স্থানীয় পুরনিগমের পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে৷
advertisement

মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮০ ছাড়িয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যে ১৩ জনের মৃত্যুও হয়েছে৷ লকডাউনের মধ্যেও মানুষ দোকান বাজারে ভিড় করছিলেন৷ তাই বাধ্য হয়েই এবার কড়া পদক্ষেপ নিল ভোপাল প্রশাসন৷

মধ্যপ্রদেশে সবথেকে খারাপ অবস্থা ইন্দোরের৷ সেখানে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে৷ ভোপালে মৃত্যুর ঘটনা না ঘটলেও এখনও পর্যন্ত ১৫ জন আক্রান্ত হয়েছেন৷ ফলে আগে থেকেই আরও সতর্ক হচ্ছে ভোপাল প্রশাসন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

ইতিমধ্যেই ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩৷ দেশে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে৷ ভারতের যে রাজ্যগুলিতে মারণ ভাইরাসের দাপট সবথেকে বেশি, তার মধ্যে অন্যতম মধ্যপ্রদেশ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতের এই শহরে আরও কড়া লকডাউন, খুলবে শুধু ওষুধ, দুধের দোকান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল