TRENDING:

সুপ্রিম নির্দেশ ! স্ব-প্রচারে ব্যবহৃত জনগণের টাকা ফেরাতে হবে মায়াবতীকে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দলের প্রতীক হাতি। লখনউ ও নয়ডায় হাতির মূর্তি গড়ার সব টাকা ফেরত দিতে হবে বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীকে, এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট । জনগণের টাকা নিজস্ব রাজনৈতিক কাজে ব্যয় করা অনুচিৎ-এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন রবি কান্ত নামক এক আইনজীবী । সেই আবেদনেই এই শুনানি দিয়েছে শীর্ষ আদালত। এই জনস্বার্থ মামলা অনুযায়ী মূর্তি বানাতে খরচ করা হয়েছিল প্রায় ১,২০০ কোটি টাকা ।
advertisement

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন লখনউ এবং নয়ডাতে হাতি এবং নিজের একাধিক মূর্তি বসিয়েছিলেন মায়াবতী, সেই টাকাই এবার সরকারি তহবিলে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । খরচ হওয়া টাকা আসলে জনগণের ও সেই অর্থ মায়াবতীকে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে, জানালেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪-৫ দিন ধরে জল নেই! মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার
আরও দেখুন

এই মামলার পরবর্তী শুনানির ২ এপ্রিল । আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে উত্তরপ্রদেশে জোটবদ্ধ হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি । সেই কারণে নির্বাচনের পরে এই মামলার শুনানির জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছিল বসপা কিন্তু সেই আবেদন শেষ পর্যন্ত মঞ্জুর করেনি সুপ্রিম কোর্ট ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সুপ্রিম নির্দেশ ! স্ব-প্রচারে ব্যবহৃত জনগণের টাকা ফেরাতে হবে মায়াবতীকে