TRENDING:

কালকা-সিমলা টয়ট্রেনে বিধ্বংসী আগুন, আটকে প্রায় ২০০ যাত্রী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিমলা: কালকা-সিমলা রেলওয়ে ট্র্যাকের টয়ট্রেনে ভয়াবহ আগুন ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে ৷ হিমাচল প্রদেশের ধর্মপুর এবং কোটি রেলওয়ে স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে ৷
advertisement

সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে ২.১৫ নাগাদ ট্রেনটি ছাড়ে সিমলা যাওয়ার উদ্দেশে ৷ সাত বগির ট্রেনে মোট ২০০ জন যাত্রী ছিলেন ৷ টয়ট্রেনটি ছাড়ার ঠিক ১৫ মিনিট পরই ঘটনাটি ঘটে ৷ 52455 নম্বরের টয়ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ আগুন লাগে ৷ টয়ট্রেন চালকের উপস্থিতবুদ্ধিতার জেরে ঘটনায় রক্ষা পায় ২০০ জন যাত্রীই ৷

আরও পড়ুন: জানুয়ারিতে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি

advertisement

ঘটনাস্থলে এসে পৌঁছন রেলকর্মীরা ৷ ২০ মিনিটের মধ্যেই ওই টয়ট্রেনটির ইঞ্জিনটিকে বদলে দেওয়া হয় ৷ এরপরই ওই টয়ট্রেনটি ফের সিমলা যাওয়ার উদ্দেশে রওনা দেয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

রেলওয়ের তরফে জানানো হয়েছে, টয়ট্রেনের ইঞ্জিনে শর্ট সার্কিট হওয়ার জেরেই ঘটনাটি ঘটে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কালকা-সিমলা টয়ট্রেনে বিধ্বংসী আগুন, আটকে প্রায় ২০০ যাত্রী