TRENDING:

মোদি সরকারের হঠকারিতার জন্যই দেশে এই আর্থিক মন্দা, সরাসরি দুষলেন মনমোহন সিং

Last Updated:

সবচেয়ে বড় চিন্তার বিষয় দেশের উৎপাদন খাতে বৃদ্ধির হার মাত্র ০.৬ শতাংশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের অর্থিক মন্দা নিয়ে চিন্তাপ্রকাশ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ রবিবার তিনি দেশের আর্থিক অবস্থার জন্য মোদি সরকারের হঠকারিতাকে দায়ী করেন৷
advertisement

দেশের অর্থনৈতিক অবস্থা ক্রমশই দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে৷ চলতি বছরের শেষ কোয়ার্টারে জিডিপি বৃদ্ধির হার মাত্র ৫ শতাংশ৷ যা থেকে বোঝা যাচ্ছে আমরা দীর্ঘ সময়ের আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছি৷ ভারতে এর থেকে বেশি অনেক দ্রুত বৃদ্ধির সম্ভাবনা ছিল৷ কিন্তু মোদি সরকারের চূড়ান্ত অব্যস্থার কারণেই এই আর্থিক মন্দা দেখতে হচ্ছে আমাদের৷

advertisement

সবচেয়ে বড় চিন্তার বিষয় দেশের উৎপাদন খাতে বৃদ্ধির হার মাত্র ০.৬ শতাংশ৷ যা থেকে বোঝা যাচ্ছে, দেশ এখনও নোটবন্দি ও তড়িঘড়ি জিএসটি লাগু করার মতো হঠকারি সিদ্ধান্তের ধাক্কা সামলে উঠতে পারেনি৷

মোদি সরকারে নীতির চোটে দেশে বেকারত্ব বেড়েই চলেছে৷ শুধুমাত্র অটোমোবাইল সেক্টরেই সাড়ে ৩ লক্ষ মানুষ বেকার৷ গ্রামীণ ভারতের অবস্থাও তথৈবচ৷ কৃষকরা ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

মোদি সরকারের কম মূল্যস্ফীতির হার কৃষকদের আয়ের ওপর গিয়ে পড়ছে৷ যার ফলে ভারতের জনসংখ্যার ৫০ শতাংশই এখন গভীর সমস্যার মধ্যে৷ প্রতিষ্ঠানগুলোও ধুঁকছে৷ সরকারি খাতে রিজার্ভ ব্যাঙ্কের ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা হস্তান্তর বুঝিয়ে দিচ্ছে সমস্যা মোকাবিলার কোনও পরিকল্পনাই করা হয়নি৷ আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও ভারতের ওপর ভরসা রাখতে পারছে না৷ রফতানি থেকেও বিশেষ সুবিধা করতে পারছে না দেশ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মোদি সরকারের হঠকারিতার জন্যই দেশে এই আর্থিক মন্দা, সরাসরি দুষলেন মনমোহন সিং