TRENDING:

Madhya Pradesh Murder: 'বিশ্বাসঘাতকতা ঠিক নয়', প্রেমিকার গলা কাটা দেহের পাশে বসে বলল প্রেমিক! এবার মধ্যপ্রদেশে নৃশংসতা

Last Updated:

একটি ভিডিওতে অভিজিৎকে আবার শিল্পার উদ্দেশে বলতে শোনা গিয়েছে, 'বাবু, এর পর স্বর্গে আমাদের দেখা হবে৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জবলপুর: দিল্লিতে প্রেমিকাকে খুন করে দেহ ৩৫ টুকরো করার ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ৷ এবার এরকমই আরও একটি নৃশংসতার ঘটনা সামনে এলো৷ মধ্যপ্রদেশের জব্বলপুরে৷ প্রেমিকার গলা কেটে খুনের পর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল এক ব্যক্তি৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

অভিযুক্তের দাবি, প্রেমিকার বিশ্বাসভঙ্গের শাস্তি দিয়েছে সে৷ যদিও এখনও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ৷ অভিযুক্ত ওই ব্যক্তির নাম অভিজিৎ পতিদার৷ নিহত মহিলার নাম শিল্পা ঝাড়িয়া৷ এই খুনের ঘটনা বেশ কয়েকদিন আগে ঘটে বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷

ভাইরাল হওয়া ওই ভিডিওতে অভিজিৎ-কে প্রথমে বলতে শোনা যায়, 'বিশ্বাসঘাতকতা করা ঠিক নয়৷' এর পরেই নিজের পাশে বিছানায় পড়ে থাকা শিল্পার শরীরের উপর থেকে কম্বল সরিয়ে দেয় অভিযুক্ত৷ দেখা যায় গলা কাটা অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা৷

advertisement

অন্য একটি ভিডিও-তে নিজেকে পটনার ব্যবসায়ী বলে পরিচয় দিয়ে অভিজিৎকে বলতে শোনা যায়, জিতেন্দ্র কুমার নামে তার ব্যবসায়িক পার্টনারের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে ছিলেন শিল্পা৷

আরও পড়ুন: ফ্রিজে রাখা প্রেমিকার ছিন্ন মাথার দিকে তাকিয়ে বন্ধুত্বের স্মৃতির কথা ভাবত আফতাব, জেরায় জানিয়েছে পুলিশকে

অভিজিতের দাবি, শিল্পা জিতেন্দ্রর থেকে প্রায় ১২ লক্ষ টাকা ধার করেছিলেন৷ এর পরে জবলপুরে পালিয়ে আসেন তিনি৷ জিতেন্দ্রর কথাতেই সে ২৫ বছর বয়সি শিল্পাকে খুন করেছে বলে দাবি করেছে অভিজিৎ৷

advertisement

তৃতীয় একটি ভিডিওতে অভিজিৎকে আবার শিল্পার উদ্দেশে বলতে শোনা গিয়েছে, 'বাবু, এর পর স্বর্গে আমাদের দেখা হবে৷'

আরও পড়ুন: 'ফেমিনিস্ট', 'ফুড ব্লগার', 'লিঙ্গ আন্দোলনকর্মী'! ফ্রিজে প্রেমিকার ৩৫ টুকরো? আফতাব পুনাওয়ালার পরিচয় অনেক...

পুলিশ জানিয়েছে, পটনায় জিতেন্দ্রর বাড়িতে প্রায় এক মাস ছিল অভিজিৎ৷ তার খোঁজে মধ্যপ্রদেশ ছাড়াও বিহার, মহারাষ্ট্র এবং গুজরাতে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ জানা গিয়েছে, গত ৬ নভেম্বর জবলপুরের একটি রিসর্টে ঘর বুক করেছিল অভিজিৎ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

ওই রিসর্টের সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত ৬ নভেম্বর প্রথমে একাই রিসর্টের ঘরে আসেন অভিজিৎ৷ পরের দিন এক মহিলা তার সঙ্গে দেখা করতে আসেন৷ এর পর দু' জনে খাবারও অর্ডার করেন৷ তার ঘণ্টাখানেক পরেই ঘর বন্ধ করে একাই বেরিয়ে যান অভিজিৎ৷ ৮ নভেম্বর ঘরের দরজা ভেঙে মহিলার দেহ পড়ে থাকতে দেখে রিসর্ট কর্তৃপক্ষ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Madhya Pradesh Murder: 'বিশ্বাসঘাতকতা ঠিক নয়', প্রেমিকার গলা কাটা দেহের পাশে বসে বলল প্রেমিক! এবার মধ্যপ্রদেশে নৃশংসতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল