TRENDING:

Mamata Banerjee avoids attacking Narendra Modi: 'প্রধানমন্ত্রীকে কিছু বলব না', সেতু বিপর্যয়েও মোদিকে নিয়ে নীরবই থাকলেন মমতা

Last Updated:

প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু না বললেও সেতু বিপর্যয়ের ঘটনায় বিজেপি এবং গুজরাত সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গুজরাতে সেতু বিপর্যয় নিয়ে মুখ খুলে বিজেপি আক্রমণ করলেন৷ গুজরাত সরকারের ভূমিকারও সমালোচনা করলেন তিনি৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে চুপই থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মোদিকে আক্রমণের পথে হাঁটলেন না মমতা৷
মোদিকে আক্রমণের পথে হাঁটলেন না মমতা৷
advertisement

এ দিন চেন্নাই রওনা হওয়ার আগে গুজরাতে সেতু ভেঙে পড়ার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু বলব না৷ কারণ এটা ওনার নিজের রাজ্য৷'

নরেন্দ্র মোদি সম্পর্কে মুখ্যমন্ত্রীর এই অবস্থান অবশ্য নতুন নয়৷ গত সেপ্টেম্বর মাসে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলির অতি সক্রিয়তা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তৃণমূল নেতাদের হেনস্থা করার অভিযোগ তুলে স্বরা৷ষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে সরব হলেও প্রধানমন্ত্রীকে দায়ী করতে রাজি হননি মুখ্যমন্ত্রী৷ বরং তিনি বলেছিলেন, 'আমি বিশ্বাস করি না প্রধানমন্ত্রী এ সব করছেন৷' মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই তুমুল জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে৷ গুজরাতে সেতু বিপর্যয় নিয়েও কার্যত একই পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

advertisement

আরও পড়ুন: লটারিতে কোটি টাকা জিতেও চাপে অনুব্রত, সিবিআই দফতরে এলেন বোলপুরের লটারি ব্যবসায়ী

তবে প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু না বললেও সেতু বিপর্যয়ের ঘটনায় বিজেপি এবং গুজরাত সরকারকে তীব্র আক্রমণ করেছেন মমতা৷ নির্দিষ্ট সময়ের আগেই কেন তাড়াহুড়ো করে সেতু খুলে দেওয়া হল, সেই প্রশ্নও তুলেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, 'রাজনীতির থেকে মানুষের জীবন অনেক দামি৷ যারা মানুষের জীবন নিয়ে খেলা করে, তাঁদের কেন ক্ষমা করা হবে? মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই৷ যাঁরা মারা গিয়েছেন,তাঁদের পরিবারকেও ঠিক মতো সাহায্য করা হচ্ছে না৷ কারণ ওরা নির্বাচন নিয়েই ব্যস্ত৷'

advertisement

মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি গুজরাত যেতে পারতেন৷ কিন্তু তিনি রাজনীতি করতে যাচ্ছেন, এই অভিযোগ উঠতে পারে ভেবেই এখন মোদি-শাহের রাজ্যে যেতে চান না৷ প্রধানমন্ত্রী সম্পর্কে মুখ্যমন্ত্রীর এই অবস্থানকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বাম- কংগ্রেস৷

সেরা ভিডিও

আরও দেখুন
তৃণমূল না বিজেপি, বাম না কংগ্রেস, কার পালা ভারী...? খড়গ্রাম বিধানসভায় কী বলছে ভোট-অঙ্ক!
আরও দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদিকে আক্রমণ না করলেও কলকাতায় পোস্তা সেতু ভেঙে পড়ার পরে অবশ্য রাজ্যে এসে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী৷ সেতু বিপর্যয় নিয়ে সরাসরি মমতাকেই দায়ী করে কটাক্ষ করে মোদি বলেছিলেন, 'অ্যাক্ট অফ ফ্রড৷' গুজরাতে সেতু ভেঙে পড়ার পর যে উক্তি তুলে ধরে নরেন্দ্র মোদিকে পাল্টা কটাক্ষ করেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং সহ অনেকেই৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee avoids attacking Narendra Modi: 'প্রধানমন্ত্রীকে কিছু বলব না', সেতু বিপর্যয়েও মোদিকে নিয়ে নীরবই থাকলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল