TRENDING:

India alliance meeting: মোদির বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হোন মল্লিকার্জুন খাড়গে! ইন্ডিয়া জোটের বৈঠকে প্রস্তাব মমতার

Last Updated:

তৃণমূলনেত্রী অবশ্য শুরু থেকেই বলে এসেছেন, কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন তা গুরুত্বপূর্ণ নয়৷ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ একের বিরুদ্ধে এক ফর্মুলায় লড়াই করা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বিজেপি-র বিরুদ্ধে ইন্ডিয়া জোটের মুখ কে হবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল৷ এরই মধ্যে নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে বড়সড় চমক দিলেন তৃণমূলনেত্রী এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়৷ নরেন্দ্র মোদির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করলেন মমতা৷ তৃণমূলনেত্রীর এই প্রস্তাবকে সমর্থন করেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল৷ যদিও এই প্রস্তাবে রাজি হননি মল্লিকার্জুন খাড়গে নিজে৷
খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী চান মমতা৷
খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী চান মমতা৷
advertisement

ইন্ডিয়া জোটের মুখ কে হবেন এবং আসন বণ্টনের ফর্মুলা কী হবে, শুরু থেকেই তা নিয়ে চর্চা চলছে৷ কারণ তৃণমূল কংগ্রেস সহ বিরোধী জোটের বেশ কয়েকটি শরিক দলের নেতারা নিজেদের দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেছেন৷ বিহারে ইতিমধ্যেই নীতীশ কুমারকে পদপ্রার্থী করার দাবি তুলে পোস্টার পড়েছে৷ বাংলায় আবার তৃণমূলের অনেক নেতাই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী চেয়েছেন৷

advertisement

আরও পড়ুন: অঙ্গিভঙ্গি করে ‘নকল’, সঙ্গে ঠাট্টা-তামাশা! কল্যাণের উপর ক্ষুব্ধ ধনখড়

তৃণমূলনেত্রী অবশ্য শুরু থেকেই বলে এসেছেন, কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন তা গুরুত্বপূর্ণ নয়৷ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ একের বিরুদ্ধে এক ফর্মুলায় লড়াই করা৷ তবে এ দিনের বৈঠকেও আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷ তবে বৈঠকের মাঝেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব দেন মমতা৷ তাঁকে সমর্থন করেন অরবিন্দ কেজরীওয়াল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

বৈঠকের শেষে অবশ্য মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আমাদের জিতে আসা দরকার৷ জয়ের পরই কে প্রধানমন্ত্রী ঠিক করা যাবে৷ সংখ্যাগরিষ্ঠতাই যদি না থাকে তাহলে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঠিক করে কী হবে? আমাদের ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে জিততে হবে৷’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
India alliance meeting: মোদির বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হোন মল্লিকার্জুন খাড়গে! ইন্ডিয়া জোটের বৈঠকে প্রস্তাব মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল