TRENDING:

বিজেপি নেতা শত্রুঘ্ন-যশবন্তের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

Last Updated:

বিজেপির অন্দরে ফাটল ধরাতে নয়া কৌশল মুখ্যমন্ত্রীর ৷ ফেডারেল ফ্রন্ট গঠনে এবার নয়া পন্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা, যশবন্ত সিনহার সঙ্গে সম্পর্ক মজবুত করতে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : বিজেপির অন্দরে ফাটল ধরাতে নয়া কৌশল মুখ্যমন্ত্রীর ৷ ফেডারেল ফ্রন্ট গঠনে এবার নয়া পন্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা, যশবন্ত সিনহার সঙ্গে সম্পর্ক মজবুত করতে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি বুধবার বিজেপি নেতা অরুণ শৌরির সঙ্গেও উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়েনও ৷
advertisement

লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ ইস্যু বিজেপি হঠাও ৷ বিজেপির উত্থানের ফর্মুলাতেই বিজেপিকে ক্ষমতাচ্যুত করার পথে মুখ্যমন্ত্রী ৷ একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার ফর্মুলাতে বিজেপির বিজয়রথে হ্রাস টানতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকালই বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ আজ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ বিজেপি দলের অন্দরে থেকেও যারা দলের নীতির বিরোধিতা করেন ৷ তাদের নিয়েই বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাইক্রোফোনে একদিন ‘হ্যালো’ বলা দিয়ে শুরু, আজ বাংলা-ওড়িশার জনপ্রিয় কণ্ঠশিল্পী ইনি, চিনুন
আরও দেখুন

বিজেপি নেতাদের ছাড়াও বৈঠক সপা দলের নেতা আজম খানের সঙ্গেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, বিজেপিকে রুখতে শক্তিশালি ফেডারেল ফ্রন্ট গঠন করতে চলেছেন মুখ্যমন্ত্রী ৷ ২০১৯ লোকসভা নির্বাচনে এই দলটিই লড়বে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বিজেপি নেতা শত্রুঘ্ন-যশবন্তের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী