TRENDING:

Uddhav Thackeray on Mamata Banerjee: মমতার লড়াই আর বাঙালির প্রতিরোধই আজ অনুপ্রেরণা, বলছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব

Last Updated:

রাজনৈতিক পর্যবেক্ষকদের মত আসলে উদ্ধব ২০২৪- এর মহারণে বিরোধী ঐক্যের মাল গাঁথছেন এই ভাবেই, এখন থেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও বাঙালির প্রতিরোধের বহমান ধারার জয়জয়কার এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের মুখে। মমতার প্রশংসায় পঞ্চমুখ উদ্ধব ঠাকরে বলছেন, যখনই যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিপন্ন হয়েছে গোটা দেশকে পথ দেখিয়েছে বাংলা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত আসলে উদ্ধব ২০২৪- এর মহারণে বিরোধী ঐক্যের মাল গাঁথছেন এই ভাবেই, এখন থেকেই। পাশাপাশি বৃহৎ মুম্বাই কর্পোরেশন নির্বাচনের আগে কংগ্রেসকেও একটা বার্তা দিতে চাইছেন তিনি, চাইছেন একক প্রদর্শনী, যা হবে ভবিষ্যতের লিটমাস টেস্ট।
advertisement

উদ্ধব এদিন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করেছেন এবং একাই বাংলার নির্বাচনে জয় হাসিল করেছেন। যাবতীয় কুমন্তব্য এবং আক্রমণের বিরুদ্ধে বাঙালি তাদের ইচ্ছাশক্তিকে প্রমাণ করেছে। স্বাধীনতার মন্ত্র বন্দেমাতারাম-কেই যেন নতুনভাবে উজ্জীবিত করেছে বাংলার এই লড়াই। বাঙালি দেখিয়েছে স্বাধীন হতে গেলে কী প্রয়োজন।" বলাই বাহুল্য উদ্ধব কেন্দ্রর চাপের মুখে আঞ্চলিক শক্তিগুলির বা রাজ্যগুলির স্বাধীনতার কথা বলছেন।

advertisement

শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নয়, বাংলা এবং বাঙালির আবহমান প্রতিরোধের ইতিহাসের স্তুতিও ঝরেছে উদ্ধবের মন্তব্যে। তিনি বলছেন, "যখনই আঞ্চলিক শক্তি বিপদগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো চাপের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের একলা চলো রে নীতি উদাহরণ হয়ে থেকেছে। সব ধরনের আঘাত নেমে এসেছে বাংলায় কিন্তু বাঙালির পক্ষে সকলে দাঁড়িয়েকছে। বাংলাই দেখিয়ে দিয়েছে কী ভাবে আঞ্চলিক শক্তিকে জিইয়ে রাখতে হয়।"

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফোনে এল গ্যাসের মেসেজ, কিন্তু বাড়িতে এল না সিলিন্ডার! হিঙ্গলগঞ্জে বড় ‘রহস্য’,হয়রানি বাড়তেই ব্যাপক ক্ষোভ গ্রাহকদের
আরও দেখুন

সমঝদারদের বক্তব্য, বিজেপি গত সাত বছর জাতীয়তাবাদের জিগির তুলে নির্বাচন থেকে ফায়দা নিয়েছে। পুলওয়ামা-বালাকোট পরবর্তী সময়ে নির্বাচনে কাজে এসেছে জাতীয়তাবাদী স্ট্র‍্যাটেজি। আঞ্চলিক দলগুলি তাই এখন চাইছে জাতীয়তাবাদের উল্টোদিকে আঞ্চলিক জাতীয়তাবাদকে (সাব ন্যাশানালিজম) দাঁড় করাতে। আর এই অস্ত্র প্রয়োগের ক্ষেত্রে বাংলাকে অনুপ্রেরণা স্বরূপ চিহ্নিত করছেন উদ্ধব। পর্যবেক্ষকদের মত আসলে তিনি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল উত্থানকে সামনে রেখে আঞ্চলিক জাতীয়তাবাদের চারাগাছকে জল সার দিতে শুরু করুক অন্য সব আঞ্চলিক শক্তিগুলিও। সময় নিয়ে ধাপে ধাপে গড়ে উঠুক নতুন ফ্রন্ট যা সরাসরি মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে।।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Uddhav Thackeray on Mamata Banerjee: মমতার লড়াই আর বাঙালির প্রতিরোধই আজ অনুপ্রেরণা, বলছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল