TRENDING:

ওষুধের অনলাইন কেনাবেচার উপর নিষেধাজ্ঞা হাইকোর্টের, যোগানে টান পড়ার সমূহ সম্ভাবনা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: এবার অনলাইনে ওষুধ কেনাবেচার উপর নিষেধাজ্ঞা জারি করল মাদ্রাস হাই কোর্ট। আপাতত ৯ নভেম্বর পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা । তামিলনাড়ু কেমিস্ট ও ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের একটি মামলায় রায়ে এই নিষেধাজ্ঞা জারি করেছে ও এই রায় অনুযায়ী যে সমস্ত ওয়েবসাইট অনলাইনে ওষুধ কেনাবেচা করে সেই সাইটগুলি ব্লক করে দেওয়ার নির্দেশ দিয়েছে।
advertisement

ওই অ্যাসোসিয়েশন জানিয়েছিল অনলাইনে ওষুধ বিক্রেতারা সঠিক নির্দেশিকা মানছেন না ও সেই মর্মেই আদালতে মামলা দায়ের করেছিলেন তাঁরা । এই বিষয়ে কেন্দ্রের উত্তর চেয়েছে আদালত । মামলার পরবর্তী শুনানি হবে ৯ নভেম্বর ও ততদিন পর্যন্ত অনলাইনে ওষুধ বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।

আরও পড়ুন: দিওয়ালির আগে মাথায় হাত! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

advertisement

অনলাইনে ওষুধ কেনার মধ্যে অনেক ঝুঁকি থাকে বিশেষ করে সঠিক লাইসেন্সপ্রাপ্ত না হওয়া সত্ত্বেও অনেক ওয়েবসাইট ওষুধ বিক্রি করে থাকে ও সেক্ষেত্রে নকল, বিষাক্ত বা অনুমোদিত না হওয়া ওষুধও বিক্রি করে তাঁরা।

আরও পড়ুন: বৌদি-বাবা-মামা-পালোয়ান! মধ্যপ্রদেশে নেতা-নেত্রীদের আসল নামে কম লোকই চেনেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, ১৯৪০ ও ফার্মাসি অ্যাক্ট,১৯৪৫ -এই দুই আইন মেনে দেশে ওষুধের লেনদেন হয় ও দুটি আইনই কম্পিউটার উদ্ভাবনের বহু আগে প্রণোদিত হয়েছিল। তার ফলে অনলাইন ওষুধ ক্রয়-বিক্রয় নিয়ে কোনও নির্দিষ্ট আইন তৈরি হয়নি এখনও অবধি, আদালতে জানিয়েছিল কেমিস্ট অ্যাসোসিয়েশন ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ওষুধের অনলাইন কেনাবেচার উপর নিষেধাজ্ঞা হাইকোর্টের, যোগানে টান পড়ার সমূহ সম্ভাবনা