TRENDING:

আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার, মদনের কাঁধে বসল টাইটেনিয়ামের প্লেট! আপাতত ঠিকানা এসএসকেএম

Last Updated:

নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত সপ্তাহের শুরুতে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় মদন মিত্রকে৷ অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করতে হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসএসকেএম হাসপাতালে কাঁধে অস্ত্রোপচার হল তৃণমূল বিধায়ক মদন মিত্রের৷ গত বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসারত অবস্থাতেই কাঁধের হাড় ভেঙেছিল মদনের৷ গতকাল প্রায় আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর কামারহাটির তৃণমূল বিধায়কের কাঁধের হাড় জোড়া লাগান চিকিৎসকরা৷ তবে মদনের কাঁধে হাড় জুড়তে প্রায় আড়াই ইঞ্চি লম্বা টাইটেনিয়ামের প্লেট বসাতে হয়েছে৷
মদনের কাঁধে অস্ত্রোপচার হল৷
মদনের কাঁধে অস্ত্রোপচার হল৷
advertisement

বুধবার অস্ত্রোপচারের পর ট্রমা কেয়ার সেন্টার থেকে বের করে হাসপাতালের আইটিইউ ওয়ার্ডে রাখা হয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ককে৷ তাঁর রক্তচাপও নিয়ন্ত্রণেই রয়েছে৷ তবে আপাতত বেশ কয়েকদিন হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে মদন মিত্রকে৷

আরও পড়ুন: বসিরহাটে ইটভাটায় ভয়াবহ বিস্ফোরণ, চিমনি ভেঙে মৃত ৪! আহত বেশ কয়েকজন

নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত সপ্তাহের শুরুতে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় মদন মিত্রকে৷ অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করতে হয়৷ সেখানে চিকিৎসাধীন থাকাকালীনই গত বৃহস্পতিবার আচমকা খিঁচুনি শুরু হয় মদনের৷ সেই সময় অসাবধনতাবশত হাসপাতালের খাটের লোহার রডে আঘাত লেগে মদনের কাঁধের হাড় ভেঙে যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

চিকিৎসকরা তখনই জানিয়েছিলেন, তৃণমূল বিধায়কের কাঁধের হাড় জুড়তে অস্ত্রোপচার প্রয়োজন৷ কিন্তু মদনের শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত অস্ত্রোপচারের ঝুঁকি নেননি চিকিৎসকরা৷ শেষ পর্যন্ত  বুধবার এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারে মদনের কাঁধের সফল অস্ত্রোপচার হয়৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার, মদনের কাঁধে বসল টাইটেনিয়ামের প্লেট! আপাতত ঠিকানা এসএসকেএম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল