TRENDING:

রাতের অন্ধকারে রাস্তায় হেঁটে বেড়াল সিংহের দল !

Last Updated:

রাতের শহরের ফাঁকা রাস্তায় আরামে হেঁটে বেড়াচ্ছে একদল সিংহ ! হ্যাঁ, শুনেই হাড় হিম হচ্ছে তো ?? এই ভিডিওটা দেখলে সেটা আরও হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জুনাগড় : রাতের শহরের ফাঁকা রাস্তায় আরামে হেঁটে বেড়াচ্ছে একদল সিংহ ! হ্যাঁ, শুনেই হাড় হিম হচ্ছে তো ?? এই ভিডিওটা দেখলে সেটা আরও হবে ৷ গুজরাতের গির অরণ্যের সংলগ্ন অঞ্চলে এমনিতেই সিংহের উপদ্রব ৷ সেখানে মাঝেমধ্যেই সিংহ রাস্তায় এমন হেঁটে বেড়ায় যেন তারা মর্নিং ওয়াকে বেরিয়েছে ! সেই ছবি এবার ধরাও পড়ল মোবাইল ক্যামেরায় ৷ যিনি ভিডিওটা করেছেন, তাঁর বুকে যে ধক আছে, তা বলতেই হবে ৷
advertisement

বুধবার তখনও ভোরের আলো ফোটেনি ৷ গুজরাতে জুনাগড়ের বাসিন্দা ম্রুনাল জোশির ঘুম ভেঙে গিয়েছিল ৷ ঘুম ভেঙে যা দেখলেন তাতে চক্ষু চড়কগাছ ! দেখলেন সিংহ, সিংহি এবং তাদের শাবক দল রাস্তায় হেঁটে বেড়াচ্ছে অবলীলায় ৷ মোট আটটা সিংহ ছিল ওই দলে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

রাত আড়াইটার সময় এই কাণ্ড দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি ম্রুনাল ৷ চটপট মোবাইল ক্যামেরা বের করে নিঃশব্দেই করে ফেললেন ভিডিও শ্যুটিং ৷ একসঙ্গে এতগুলো সিংহকে রাস্তায় আগে কখনও হাঁটতে দেখেননি তিনি ৷ তাই প্রথমে প্রচণ্ড ভয় পেলেও নিজেকে দ্রুত সামলে নেন তিনি ৷ এই দৃশ্য ক্যামেরায় বন্দী করতেও ভোলেননি তিনি ৷ জুনাগড়ের যে রাস্তায় সিংহের দল বেরিয়েছিল সেখানে বাড়ি-ঘর, হাসপাতাল সবই রয়েছে ৷ তাই ভিডিও দেখার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এখন যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাতের অন্ধকারে রাস্তায় হেঁটে বেড়াল সিংহের দল !