TRENDING:

মনোহর পর্রীকরের প্রয়াণে শোকপ্রকাশ রাজনৈতিক মহলের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#নয়াদিল্লি: দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। আজ সন্ধ্যায় তাঁর অবস্থার অবনতি হয়েছিল , দীর্ঘদিন ধরেই অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি ।
advertisement

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর । অসুস্থ অবস্থাতেও গোয়ার বাজেট পেশ করেছিলেন তিনি । গোয়ার মুখ্যমন্ত্রীত্ব সামলানোর আগে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর পদ সামলেছেন তিনি । আরএসএস প্রচারক থেকে কেন্দ্রীয় মন্ত্রী-দীর্ঘ রাজনৈতিক জীবনে একজন দক্ষ প্রশাসক হিসেবে সুখ্যাতি অর্জন করেছিলেন পর্রীকর।

তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল । শোকপ্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি জানিয়েছেন মনোহর পর্রীকরের মৃত্যুতে অত্যন্ত দুঃখিত । অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি এই রোগের মোকাবিলা করেছিলেন । পরিশ্রম ও অধ্যবসায়ের একজন উৎকৃষ্ট উদাহরণ ছিলেন । মানুষের সেবায় সর্বদা এগিয়ে এসেছেন । ভারত ও গোয়ার মানুষের জন্য যা কাজ তিনি করে গিয়েছেন তা দেশ কখনই ভুলবে না ।

advertisement

মুখ্যমন্ত্রী পর্রীকরের মৃত্যুর খবর জানিয়ে টুইটারে শোক প্রকাশ করেন।

শোক প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমেই রয়েছে এই বিশেষ কালীমন্দির, যেখানে সন্ধ্যার পরে হয়না কোনও পুজো
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মনোহর পর্রীকরের প্রয়াণে শোকপ্রকাশ রাজনৈতিক মহলের