TRENDING:

‘‘ মাহাত্মা গান্ধির থেকে ভাল ব্র্যান্ড মোদি, নোট থেকে সরিয়ে ফেলা হোক গান্ধিজির ছবি !! ’’

Last Updated:

“মোদি অনেক বড় ব্র্যান্ড। তাই, ওনার ছবি খাদি ক্যালেন্ডারে নিয়ে আসা ভালো উদ্যোগ। গান্ধিজির ছবি এবার টাকা থেকেও সরিয়ে দেওয়া উচিৎ।”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়:  খাদি ক্যালেন্ডারে মাহাত্মা গান্ধির ছবি সরিয়ে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিয়ে গোটা দেশজুড়েই বিতর্ক ভালই হয়েছে ৷ এবার দেশের নোট থেকেই গান্ধিজীর ছবি সরিয়ে ফেলা উচিৎ বলে মত প্রকাশ করলেন বিজেপি নেতা এবং হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ !
advertisement

এমন দুঃসাহসিক মন্তব্য এর আগে এই দেশে কারোর করার নজির তো নেই ৷ হঠাৎ তাহলে এমন কথা কেন বললেন অনিল ভিজ ? এর ব্যাখাও দিয়েছেন এই বিজেপি নেতা ৷ তিনি বলেন,  “মোদি অনেক বড় ব্র্যান্ড। তাই, ওনার ছবি খাদি ক্যালেন্ডারে নিয়ে আসা ভালো উদ্যোগ। গান্ধিজির ছবি এবার টাকা থেকেও সরিয়ে দেওয়া উচিৎ।” এপ্রসঙ্গে তাঁর যুক্তি, “ গান্ধিজির ছবি যেদিন থেকে নোটে ছাপা হয়েছে সেদিন থেকে নোটের মূল্য কমে গেছে।” পাশাপাশি খাদি ক্যালেন্ডারে নরেন্দ্র মোদির ছবির ব্যবহারকে সমর্থনও করেন অনিল ভিজ ৷

advertisement

অনিল ভিজ

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

মন্ত্রীর এমন মন্তব্যের পড়েই দেশজুড়ে চরম বিরোধীতা শুরু হয়েছে ৷ যদিও অনিল ভিজ অবস্থা সুবিধার না দেখে নিজেই জানিয়েছেন, ‘‘ এটা আমার একান্ত ব্যক্তিগত মত ৷ কাউকে দুঃখ দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ আমার মন্তব্য আমি ফিরিয়ে নিলাম ৷ ’’ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরও বিষয়টিকে অনিল ভিজের পুরোপুরি ব্যক্তিগত মত বলে বিতর্ক এড়াতে চেয়েছেন ৷ তবে নিজের কথা ফিরিয়ে নিলেও এমন দুঃসাহসিক মন্তব্য করে এখন সংবাদের শিরোণামে হরিয়ানার ক্রীড়ামন্ত্রী !

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘‘ মাহাত্মা গান্ধির থেকে ভাল ব্র্যান্ড মোদি, নোট থেকে সরিয়ে ফেলা হোক গান্ধিজির ছবি !! ’’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল