TRENDING:

৩ রাজ্যে আজ শপথ, শক্তি দেখাতে তৈরি রাহুল

Last Updated:

বস্তুত, মুখ্যমন্ত্রী বাছাই পর্বে যে হারে আলোচনা করতে হয়েছে সভাপতি রাহুল গান্ধিকে, তাতে কংগ্রেসের অন্দরে তাবড় নেতাদের গোষ্ঠী বা লবি-র প্রভাব বেশ স্পষ্ট ভাবেই চোখে পড়েছে৷ সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে রাজস্থানের রাস্তায় বিক্ষোভও দেখেছে দেশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: লোকসভার মুখে দেশের তিনটি বড় রাজ্যে ভোটে জয়৷ স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাসের তুঙ্গে৷ কংগ্রেসের এহেন 'আচ্ছে দিন'-এর আবহে আজ অর্থাত্‍‌ সোমবার তিন রাজ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিন কংগ্রেস নেতা৷ মধ্যপ্রদেশে কমলনাথ, রাজস্থানে অশোক গেহলত ও ছত্তীসগড়ে ভূপেশ বাঘেল৷ একের পর এক বৈঠকের পর তিন রাজ্যের মুখ্যমন্ত্রী বাছাই করেছে কংগ্রেস হাইকম্যান্ড৷
advertisement

বস্তুত, মুখ্যমন্ত্রী বাছাই পর্বে যে হারে আলোচনা করতে হয়েছে সভাপতি রাহুল গান্ধিকে, তাতে কংগ্রেসের অন্দরে তাবড় নেতাদের গোষ্ঠী বা লবি-র প্রভাব বেশ স্পষ্ট ভাবেই চোখে পড়েছে৷ সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে রাজস্থানের রাস্তায় বিক্ষোভও দেখেছে দেশ৷ এই পরিস্থিতিতে কংগ্রেস হাইকম্যান্ডের কাছে বড় চ্যালেঞ্জ, সকলের মন জুগিয়ে চলার চেষ্টা৷ লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ভালো ফল করতে হলেও লবি-র বাড়বাড়ন্তে রাশ টানতেই হবে রাহুলকে৷

advertisement

রাজস্থানে অশোক গেহলত

১৫ ডিসেম্বর একাধিক বৈঠকের পর রাজস্থানে অশোক গেহলতকেই মুখ্যমন্ত্রী পদে বাছা হয়েছে৷ উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট৷ সকাল ১০টায় অ্যালবার্ট হলে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন গেহলত৷ ১৯৯ আসনের রাজস্থান বিধানসভায় ৯৯টি আসনে জিতেছে কংগ্রেস৷

মধ্যপ্রদেশে কমলনাথ

মধ্যপ্রদেশে দীর্ঘ ১৫ বছর পর শিবরাজ সিং চৌহানের সরকারকে সরাতে পারলেও, সরকার গড়তে বেশ বেগ পেতে হয়েছে কংগ্রেসকে৷ সারা রাত ধরে চলেছে ভোট গণনা৷ অবশেষে মায়াবতীর বিএসপি-র সমর্থনে বৃহত্তম দল হিসেবে মধ্যপ্রদেশে সরকার গড়ছে রাহুলের দল৷ দুপুর ১টা ৩০ মিনিটে জাম্বোরি ময়দানে শপথ গ্রহণ করবেন কমলনাথ৷

advertisement

ছত্তীসগড়ে বাঘেল

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

ছত্তীসগড়েও কংগ্রেস ফিরল বছর ১৫ পর৷ কংগ্রেসের ৪ প্রবীণ নেতা এই রাজ্যে মুখ্যমন্ত্রীর দাবিদার ছিলেন৷ দীর্ঘ বৈঠকের পর মুখ্যমন্ত্রী বাছা হয় ভূপেশ বাঘেলকে৷ ৫৭ বছরের বাঘেল শপথ নেবেন বিকেল ৫টায়৷ অনুষ্ঠানে রাহুল গান্ধির সঙ্গেই উপস্থিত থাকবেন চন্দ্রবাবু নাইডু, প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে প্রমুখ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
৩ রাজ্যে আজ শপথ, শক্তি দেখাতে তৈরি রাহুল