TRENDING:

'করুণানিধিও MGR-জায়াকে মেরিনা-সমাধি দেননি', চলছে শুনানি

Last Updated:

হাইকোর্টে শুনানি চলাকালীন তামিল সরকারের তরফে বলা হয়, এমজি রামচন্দ্রণের স্ত্রী জানকী যখন মারা গিয়েছিলেন, সে বার করুণানিধি ছিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি মেরিনা বিচে সমাধিস্থ করতে দেননি জানকীর দেহ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: ডিএমকে সুপ্রিমো এম করুণানিধিকে কোথায় সমাধিস্থ করা হবে, তা নিয়ে মাদ্রাজ হাইকোর্টে চলছে শুনানি৷ করুণানিধির দেহ মেরিনা বিচে সমাধিস্থ করা যাবে না বলে মঙ্গলবার জানিয়ে দেয় তামিলনাড়ু সরকার৷ সেখান থেকেই যাবতীয় বিতর্কের শুরু৷
advertisement

হাইকোর্টে শুনানি চলাকালীন তামিল সরকারের তরফে বলা হয়, এমজি রামচন্দ্রণের স্ত্রী জানকী যখন মারা গিয়েছিলেন, সে বার করুণানিধি ছিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি মেরিনা বিচে সমাধিস্থ করতে দেননি জানকীর দেহ৷ আপাতত চেন্নাইয়ের রাজাজি হলে রাখা রয়েছে কলাইনরের দেহ৷ সেখানে কয়েক হাজার সমর্থক জড়ো হয়েছেন প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে৷ রাজাজি হলে র‍্যাফ নামানো হয়েছে৷ তিরঙ্গা অর্ধনমিত৷

advertisement

এসেছেন তাবড় রাজনৈতিক নেতার পাশাপাশি প্রচুর ফিল্ম তারকা৷ রয়েছেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী, উপমুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম-সহ এআইএডিমকে নেতৃত্ব৷ হাইকোর্টে শুনানিতে তামিল সরকার যে অ্যাফিডেভিট জমা দিয়েছে, তাতে যুক্তি হল, প্রাক্তন মুখ্যমন্ত্রী (এম করুণানিধি) ও বর্তমান মুখ্যমন্ত্রী (জয়ললিতা)-র দেহ পাশাপাশি সমাধিস্থ করা প্রোটোকলের বিরুদ্ধে৷

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

তামিল সরকার স্পষ্ট জানিয়েছে, রাষ্ট্রীয় শোক পালন করা হবে, মেরিনা বিচে সমাধির জায়গা দেওয়া হবে না৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
'করুণানিধিও MGR-জায়াকে মেরিনা-সমাধি দেননি', চলছে শুনানি