TRENDING:

JNU Clash: মুখোমুখি এবিভিপি ও বাম! জেএনইউ ক্যাম্পাসে রাতের সংঘর্ষে আহত একাধিক, ভয়াবহ অভিযোগ

Last Updated:

JNU Clash: সোমবার ভোররাতে তীব্র উত্তেজনা ছড়ায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) ক্যাম্পাসে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষে একাধিক ছাত্র আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সোমবার ভোররাতে উত্তপ্ত হয়ে উঠল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) ক্যাম্পাস। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মুখোমুখি এবিভিপি ও বাম
মুখোমুখি এবিভিপি ও বাম
advertisement

জানা গিয়েছে, সোমবার রাত প্রায় ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। প্রথমে ছাত্রদের মধ্যে বচসা থেকে ধস্তাধস্তি, তারপরই পাথর ছোড়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় বেশ কয়েকজন ছাত্র আহত হন বলে দাবি উভয় পক্ষের।

আরও পড়ুনঃ সোনার বাংলা প্রতারিত হয়েছে তৃণমূল আমলে, ভোটমুখী বাংলাকে চিঠিতে একাধিক প্রতিশ্রুতি মোদির

advertisement

ABVP-র অভিযোগ, বামপন্থী সংগঠনের সদস্যরা পরিকল্পিতভাবে ছাত্রদের উপর হামলা চালায়। তাঁদের দাবি, ক্যাম্পাসের বিভিন্ন স্কুল এলাকায় পড়াশোনা করা ছাত্রদের ঘিরে মারধর করা হয় এবং আতঙ্কের মধ্যে অনেককে নিজেদের ঘরে তালাবন্ধ হয়ে থাকতে হয়। সংগঠনটি এই ঘটনাকে “নৃশংস” ও “টার্গেটেড” হামলা বলে উল্লেখ করে অবিলম্বে দিল্লি পুলিশের হস্তক্ষেপ ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

advertisement

অন্যদিকে, বামপন্থী ছাত্র সংগঠনগুলির দাবি, সংঘর্ষের সূচনা করেছে ABVP-ই। তাঁদের অভিযোগ, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI)-সহ বিভিন্ন সংগঠনের ডাকে জেএনইউএসইউ-র ক্যাম্পাসে ছাত্রদের উপর এবিভিপি সদস্যরা পাথর ছোড়ে, যার জেরেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
মরণোত্তর দানে অমরত্বের বার্তা, মৃত্যুকে জয় করার মানবিক অঙ্গীকার
আরও দেখুন

উল্লেখ্য, গত শুক্রবার জেএনইউ ছাত্র সংসদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত-এর পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। অভিযোগ, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি তফসিলি জাতি সংক্রান্ত মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন। যদিও উপাচার্য পরে দাবি করেন, তাঁর বক্তব্য প্রসঙ্গচ্যুত করে রাজনৈতিক উদ্দেশ্যে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বজায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
JNU Clash: মুখোমুখি এবিভিপি ও বাম! জেএনইউ ক্যাম্পাসে রাতের সংঘর্ষে আহত একাধিক, ভয়াবহ অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল