TRENDING:

২ সপ্তাহের মধ্যে ফের JNU-তে ‘হামলা’, আক্রান্ত ছাত্র রাগিব আক্রম

Last Updated:

আক্রান্ত ছাত্র রাগিব আক্রম ভরতি এইমসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দু'সপ্তাহ কাটতে না কাটতেই ফের JNU-তে হামলা। আক্রান্ত ছাত্র রাগিব আক্রম ভরতি এইমসে। সোমবার সন্ধেয় ABVP-র বিরুদ্ধে হামলার অভিযোগ। আক্রান্ত পড়ুয়ার অভিযোগ অস্বীকার এবিভিপি-র। নর্মদা হস্টেলে ঢুকে ‘হামলা’ চালায় ৩-৪ জন।
advertisement

৫ জানুয়ারি, সন্ধ্যায় মুখে মুখোশ পরা কিছু দুষ্কৃতি অতর্কিতে জেএনইউ ক্যাম্পাসের তিনটি হস্টেলে হামলা চালায় বলে খবর ৷ হামলায় মাথা ফেটেছে ছাত্র ইউনিয়নের সভানেত্রী ঐশী ঘোষের ৷

জহওরলাল ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের তরফে অভিযোগ, অতর্কিতে তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ সকলেরই মুখ মুখোশে ঢাকা ছিল ৷ দুষ্কৃতীরা সকলেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আশ্রিত বলে জানিয়েছেন তাঁরা। সরাসরি এভিবিপি-র দিকে আঙুল তুলেছেন স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ও মা! অরিজিৎ সিং-এর বাড়ির ছাদে আমির! দুই মহা তারকাকে ঘুড়ি ওড়াতে দেখল জিয়াগঞ্জের মানুষ
আরও দেখুন

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জনা পঞ্চাশেক দুষ্কৃতী সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ জেএনইউ ক্যাম্পাসে ঢোকে ৷ ভয় পেয়ে ছাত্রছাত্রীরা তখন এক অধ্যাপককে ফোন করে সাহায্য চান ৷ স্টুডেন্টস ইউনিয়নের সহ-সভাপতি শাকেত মুন জানান, দুষ্কৃতীরা প্রতিটি ঘরে ঢুকে ছাত্রছাত্রদের এলোপাথারে মারতে থাকে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
২ সপ্তাহের মধ্যে ফের JNU-তে ‘হামলা’, আক্রান্ত ছাত্র রাগিব আক্রম
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল