TRENDING:

J P Nadda on Mamata: ‘গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই, আইনের প্রতি শ্রদ্ধা নেই,’ দ্রৌপদী মুর্মুর ঘটনা এবার সংসদে তুললেন জে পি নাড্ডা

Last Updated:

J P Nadda on Mamata Banerjee: গত শনিবার উত্তরবঙ্গে একটু অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ কিন্তু, অভিযোগ, তাঁকে প্রথাগত ভাবে স্বাগত জানানো হয়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী উষ্মাপ্রকাশ করেছিলেন আগেই৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ঘটনায় এবার সংসদে উত্থাপিত করলে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়েও সরাসরি তাঁকে লক্ষ্য করেই তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন বিজেপির প্রাক্তন প্রেসিডেন্ট৷ সংসদে দাঁড়িয়ে নাড্ডা দাবি করেন, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য ‘আইনের কোনও সম্মান নেই! বিচারব্যবস্থআর উপরে কোনও সম্মান নেই! যেখানে সবাইকে ভয় দেখানো হয়৷’
জে পি নড্ডা, মমতা বন্দ্যোপাধ্যায়
জে পি নড্ডা, মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

এদিন সংসদে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় প্রশ্ন তুলছিলেন, কেন একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এভাবে ‘টার্গেট’ করা হচ্ছে৷ সেই প্রসঙ্গ তুলে নাড্ডা বলতে শুরু করেন, ‘‘পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে নিয়মশৃঙ্খলা, আইন সব কোনকালে উঠে গেছে৷ ওদের গণতান্ত্রিক রীতিনীতির প্রতি কোনও শ্রদ্ধা নেই৷ রাজনৈতিক রীতির উপরে শ্রদ্ধা নেই, এমনকি বিচারব্যবস্থাকেও ভয় দেখায় ওরা’৷

advertisement

আরও পড়ুন: ‘কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সিদ্ধান্তই চূড়ান্ত,’ অভিযোগ শুনতে ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ

এরপরেই নাড্ডা অভিযোগ তোলে, ‘‘সম্প্রতি একন মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলা রাষ্ট্রপতির অসম্মান করেছেন৷ একজন মহিলা মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাষ্ট্রপতি পদেরই অসম্মান করেননি, তিনি ওই পদে থাকা এক মহিলার অসম্মান করেছেন, যিনি ঘটনাচক্রে একজন আদিবাসী৷’’ এমনকি, নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সম্মান জানানো হয় না বলে সংসদে অভিযোগ করেন নাড্ডা৷ তাঁর বক্তব্য, ‘‘এটা সরকারের দোষ নয়, এটা ওঁর ব্যক্তিগত কাজ৷’’

advertisement

গত শনিবার উত্তরবঙ্গে আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ সেখানে তিনি বলেন, ‘‘প্রশাসনের মনে কী চলছিল জানি না। আমি তো সহজে এলাম। ওরা বলেছিল পর্যাপ্ত জায়গা (অনুষ্ঠান করার) নেই। এখানে তো ৫ লক্ষ লোক হয়ে যাওয়ার কথা!’’ তার পর মুখ্যমন্ত্রীর উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘‘আমিও বাংলার মেয়ে। আমাকে বাংলায় আসতেই দেওয়া হয় না। মমতাদি আমার ছোটবোন। জানি না, আমার উপর কী রাগ। যাই হোক… কোনও অভিযোগ নেই। কোনও ক্ষোভ নেই। উনি ভাল থাকুন, আপনারাও ভাল থাকুন।’’

advertisement

আরও পড়ুন: ওদিকে জ্ঞানেশ কুমারের বৈঠক, এদিকে ছবি আঁকলেন মমতা! সবুজ ক্যানভাস..২টো শব্দ! ব্যাখ্যা দিলেন নিজেই

সেরা ভিডিও

আরও দেখুন
বেড়াতে যান! গৌড়-পাণ্ডুয়ার ছাড়া মালদহের আরও এক সোনার ইতিহাস, ছুঁয়ে যান ইতিহাস
আরও দেখুন

এরপরেই সন্ধ্যায় ঘটনা নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘এটি লজ্জাজনক এবং নজিরবিহীন। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকেই উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে’।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
J P Nadda on Mamata: ‘গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই, আইনের প্রতি শ্রদ্ধা নেই,’ দ্রৌপদী মুর্মুর ঘটনা এবার সংসদে তুললেন জে পি নাড্ডা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল