জয়ললিতা দক্ষিণ ভারতের সেই অভিনেত্রীর যিনি ছবিতে প্রথম স্কার্ট পরেছিলেন ৷ ১৯৬৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত জয়ললিতা বেশিরভাগ এমজি রামচন্দ্রনের সঙ্গে ছবি করেছেন ৷
এরপর ১৯৮২ সাল থেকে এমজিআরের হাত ধরেই রাজনীতিতে পা রাখেন আম্মা ৷
advertisement
এমজিআরের হাত ধরেই এআইএডিএমকে একের পর এক ধাপ পেরিয়ে দ্রুত দলের দ্বিতীয় সবোর্চ্চ পদ দখল করেন জয়ললিতা।
এমজিআরের মৃত্যু, দলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাঙন - সব সামলে জয়ললিতার নেতৃত্বে তামিলনাড়ুতে ক্ষমতায় ফেরে এআইএডিএমকে।
১৯৯১ সালের ২৪ জুন প্রথমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন জয়ললিতা ৷ তিনিই তামিলনাড়ুর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ৷
২০০১ সালে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হন ৷
২০১১ সালে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন ৷
তামিলনাড়ুতে জয়ললিতাকে ‘আম্মা’ বলে সম্বোধন করা হয় ৷
এই মুহূর্তে তার নামে রাজ্যে বেশ কয়েকটি প্রকল্প চলছে৷ যার মধ্যে রয়েছে আম্মা ক্যান্টিন, আম্মা বাটার, আম্মা সিমেন্ট ৷
জীবনের প্রথম দিকে তিনি তামিল ছবির অভিনেত্রী ছিলেন ৷ এরপর তেলেগু, কন্নড় ও হিন্দি ছায়াছবিতেও তিনি অভিনয় করেছেন ৷
স্কুলে পড়ার সময় ‘এপিসল’ নামে একটি ইংরেজি ছবিতেও তিনি অভিনয় করেছিলেন ৷
১৫ বছর বয়সে কন্নড় ছায়াছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে শুরু করেন তিনি ৷ এরপর তামিল ছবিতে কাজ করতে শুরু করেন জয়ললিতা ৷ দক্ষিণ ভারতের তিনিই প্রথম অভিনেত্রী যিনি রূপোলি পর্দায় প্রথম স্কার্ট পরে অভিনয় করেছেন
