TRENDING:

India Pakistan Tensions: সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান? আরও বড় কিছু করার কথা ভাবছে...হাসপাতাল-স্কুলকেও টার্গেট! দাবি বিবৃতিতে

Last Updated:

কর্নেল সোফিয়া কুরেশি বলেন, ‘‘ভারতের পশ্চিম সীমান্ত বরাবর আগ্রাসী আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান৷ ভারতীয় সেনাকে টার্গেট করা হচ্ছে৷ শ্রীনগর থেকে ছালিয়া ২৬টি জায়গায় হামলা চালানো হয়েছে৷ উধমপুর, আদমপুর, পাঠানকোট এবং ভাটিন্ডার বিমানঘাঁটিকে টার্গেট করা হয়েছে৷ এই বিমানঘাঁটির সামান্য ক্ষতিও হয়েছে৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতের উধমপুর, পাঠানকোট এবং পঞ্জাবের ভাটিন্ডার বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান৷ শনিবার কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কম্যান্ডার ব্যোমিকা সিংকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি৷ বিক্রম দাবি করেন, গত এক দিনে বিনা প্ররোচনায় হামলার মাত্রা বাড়িয়েছে পাকিস্তান৷ ভারতের ঘন জনবসতিপূর্ণ এলাকাতেও ড্রোন ,হামলা চালিয়েছে পাক সেনা৷ তিনি বলেন, ‘‘ভারতের পশ্চিম সীমান্ত বরাবর ২৬টি জায়গায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান৷ ’’
News18
News18
advertisement

কর্নেল সোফিয়া কুরেশি বলেন, ‘‘ভারতের পশ্চিম সীমান্ত বরাবর আগ্রাসী আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান৷ ভারতীয় সেনাকে টার্গেট করা হচ্ছে৷ শ্রীনগর থেকে ছালিয়া ২৬টি জায়গায় হামলা চালানো হয়েছে৷ উধমপুর, আদমপুর, পাঠানকোট এবং ভাটিন্ডার বিমানঘাঁটিকে টার্গেট করা হয়েছে৷ এই বিমানঘাঁটির সামান্য ক্ষতিও হয়েছে৷’’

আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার, জম্মু শহরের ভিতরে এসে পড়ছে শেলিং! পাকিস্তান শুরু করল ‘বুনিয়ান আল মরসুস’

advertisement

এখানেই শেষ নয়, পাকিস্তান ভারতের শ্রীনগর, অবন্তীপুরা এবং উধমপুরের সেনা হাসপাতাল এবং স্কুল লক্ষ্য করেও হামলা চালিছে বলে জানান উইং কম্যান্ডার ব্যোমিকা সিং৷

কুরেশি জানান, পশ্চিম সীমান্ত এলাকায় ড্রোন, মিসাইল ও গোলাবর্ষণ করে নাগারে আক্রমণ করে চলেছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরে সাধারণ নাগরিকদের উপরে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

advertisement

আরও পড়ুন: জম্মু শহরে জারি রেড অ্যালার্ট! ভোর থেকে লাগাতার শেলিং পাকিস্তানের, পাল্টা পাকিস্তানে ঢুকে হামলা BSF-এর

কুরেশি বলেন, ‘‘পাঞ্জাব এয়ারবেসকে আক্রমণ করার চেষ্টা করেছিল। এল ও সি’র ওপার থেকে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে। আদমপুর, পাঠানকোট, উধমপুর এয়ারবেসে হামলার চেষ্টা করেছিল। রাত ১:৪০ মিনিটে পাঞ্জাব এয়ারবেসে চেষ্টা করে। ৩৬ জায়গাায় অনুপ্রবেশের চেষ্টা করে। আর্টিলারি গান ও ড্রোন দিয়ে হামলার চেষ্টা। ওদের সেনার ডিপ্লয়মেন্ট বাড়ছে। গতিবিধি লুকোতে লাহোরে আকাশপথে যাত্রিবাহী বিমান ব্যবহার করেছে৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পড়াশোনার পাশাপাশি বিপুল রোজগারের নতুন দিশা দেখাচ্ছে কলেজ ছাত্রী!
আরও দেখুন

সূত্রের খবর, পাকিস্থানের হেভি শেলিংয়ের জেরে রাজৌরি সেক্টরেই আহত ৯ সাধারণ মানুষ। যার মধ‍্যে ৩ জনের মৃত‍্যু হয়েছে বলে খবর৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan Tensions: সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান? আরও বড় কিছু করার কথা ভাবছে...হাসপাতাল-স্কুলকেও টার্গেট! দাবি বিবৃতিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল