TRENDING:

ডিসেম্বরেই কংক্রিটের প্রাচীর উঠছে ভারত-পাক সীমান্তে

Last Updated:

সম্পর্কের প্রাচীর নয়, এবার সত্যি সত্যি ভারত ও পাকিস্তানের মাঝে উঠতে চলেছে দেওয়াল ৷ সীমান্ত পেরিয়ে বার বার ভূখণ্ডে জঙ্গি হামলা ৷ সার্জিক্যাল অভিযান, কড়া হুঁশিয়ারি, সার্ক সম্মেলন বয়কট, বিশ্বমঞ্চে এক ঘরে করার কূটনৈতিক চাল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়সলমীর: সম্পর্কের প্রাচীর নয়, এবার সত্যি সত্যি ভারত ও পাকিস্তানের মাঝে উঠতে চলেছে দেওয়াল ৷ সীমান্ত পেরিয়ে বার বার ভূখণ্ডে জঙ্গি হামলা ৷ সার্জিক্যাল অভিযান, কড়া হুঁশিয়ারি, সার্ক সম্মেলন বয়কট, বিশ্বমঞ্চে এক ঘরে করার কূটনৈতিক চাল ৷ তাতেও শেষ হয়নি পাক সন্ত্রাস ৷ সার্জিক্যাল অভিযানের বদলা নিতে গত কয়েক দিনে লাগাতার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে নিয়ন্ত্রণরেখায় ৷
advertisement

কখনও পাঠানকোট-উরি , কখনও বারামুলা-হান্দওয়ারা বার বার জঙ্গি হামলার লক্ষ্য হয়েছে দেশরক্ষক সেনাদের ছাউনি ৷ অন্যদিকে, পাক প্রশাসনের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ ৷ তাতেও কাজ হয়নি কোনও ৷ অবশেষে দেশের নিরাপত্তার কথা ভেবে এবার চরম পদক্ষেপ নিল কেন্দ্র ৷ ভারত-পাকিস্তান সীমানা পাকাপাকিভাবে সিল করার কথা ঘোষণা করল সরকার ৷

এদিন জঙ্গি ঠেকাতে সীমান্তের নিরাপত্তা নিয়ে নিয়ন্ত্রণরেখার পার্শ্ববর্তী চার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে LoC সিল করার কথা জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘দেশের নিরাপত্তা নিয়ে কোনও সমঝোতা নয় ৷ ইন্দো-পাক সমস্যা এখন তীব্রতর ৷ ২০১৮-এর ডিসেম্বরের মধ্যেই ইন্দো-পাক সীমান্ত সিল করে দেওয়া হবে ৷’ অর্থাৎ ১,০৪৮ কিমি দীর্ঘ নিয়ন্ত্রণরেখা বরাবর কংক্রিটের মজবুত দেওয়াল গড়ে তুলতে চাইছে কেন্দ্র ৷ তাতে পাক জঙ্গিদের অনুপ্রবেশ আটকানো সম্ভব হবে ৷ এরকমই ব্যবস্থা রয়েছে প্যালেস্তাইন ও ইজরায়েলে ৷ এই দুই দেশে সীমান্ত কংক্রিট পাঁচিল দিয়ে সিল করা ৷ আগামী দুবছরের মধ্যে দুই পড়শি দেশের মাঝে পাকাপাকি দেওয়াল উঠে যাবে ৷

advertisement

শুধু এতেই শেষ নয় ৷ সীমান্তে দুই দেশের মাঝখান দিয়ে বয়ে চলা নদী ও নালাগুলির মাধ্যমেও যাতে জঙ্গিরা ভূখন্ডে প্রবেশ করতে না পারে তার জন্যেও ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র ৷ কংক্রিটের পাঁচিল তৈরি ছাড়াও সীমান্তে লেজার ও সেন্সর প্রযুক্তিও ব্যবহার করবে কেন্দ্র ৷ যাতে কেউ অনুপ্রবেশের চেষ্টা করলেই তার খবর আগেভাগে পৌঁছে যাবে সেনার কাছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ‘শীঘ্রই বর্ডার সিকিউরিটি গ্রিড ব্যবস্থা চালু হবে ৷ সমস্ত সীমান্ত রাজ্যগুলি থেকে তথ্য নেওয়া হবে ৷’

advertisement

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে ৷ বৃহস্পতিবারও সীমান্তে দু-দুবার অনুপ্রবেশের চেষ্টা করে পাক জঙ্গিরা ৷ সেনার তা রোখা সম্ভব হয়েছে ৷ সেনা ও জঙ্গি গুলির লড়াইয়ে ৪ জঙ্গির মৃত্যু হয় ৷ এর আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পাক অধিকৃত কাশ্মীরের সীমান্ত সংলগ্ন এলাকায় প্রায় ১০০ জন জঙ্গির জমা হওয়ার খবর দিয়েছিলেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বছরের বেশিরভাগ সময় ফাঁকা, হঠাৎই ভিড়! নববর্ষেই জমে ওঠে এই ব্যবসা—কিসের এত চাহিদা?
আরও দেখুন

বর্ডার সিল করার কাজ দ্রুত শুরু হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ কাশ্মীরে বিক্ষোভ. উরি হামলার পরবর্তী সময়ে একের পর এক ঘটনায় ক্রমাগত দুই দেশের মধ্যে বেড়েছে তিক্ততা ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ডিসেম্বরেই কংক্রিটের প্রাচীর উঠছে ভারত-পাক সীমান্তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল