TRENDING:

ভেমুলার সুইসাইড নোটের কেটে দেওয়া লাইন নিয়ে বিতর্ক

Last Updated:

দলিত স্কলার ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার এক সপ্তাহ পরে নতুন করে বিতর্ক উসকে দিল রোহিতের সুইসাইড নোট ৷ বিতর্ক দেখা দিয়েছে রোহিতের সুইসাইড নোটের কিছু কেটে দেওয়া লাইন নিয়ে ৷ অভিযোগ, রোহিত তাঁর সুইসাইড নোটে আম্বেদকর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ASA) ও স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI)-র সমালোচনা করেছেন এবং তাদের ‘ক্ষমতাপিপাসু’ বলে বর্ণনা করেছেন ৷ রোহিত নিজে ছাত্র সংগঠন ASA-র নেতা ছিলেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: দলিত স্কলার ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার এক সপ্তাহ পরে নতুন করে বিতর্ক উসকে দিল রোহিতের সুইসাইড নোট ৷ বিতর্ক দেখা দিয়েছে রোহিতের সুইসাইড নোটের কিছু কেটে দেওয়া লাইন নিয়ে ৷ অভিযোগ, রোহিত তাঁর সুইসাইড নোটে আম্বেদকর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ASA) ও স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI)-র সমালোচনা করেছেন এবং তাদের ‘ক্ষমতাপিপাসু’ বলে বর্ণনা করেছেন ৷ রোহিত নিজে ছাত্র সংগঠন ASA-র নেতা ছিলেন ৷
advertisement

রোহিতের চিঠির কেটে দেওয়া লাইনগুলিতে লেখা রয়েছে, ‘ASA ও SFI স্বার্থসর্বস্ব, ক্ষমতাসর্বস্ব ৷ ওরা নিজেদের স্বার্থে কাজ করে ৷ ওদের উদ্দেশ্য সমাজকে পাল্টানোর বুলি আউড়ে ক্ষমতায় আসা এবং একটা সীমিত ক্ষুদ্র জায়গার মধ্যে বিখ্যাত- গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ৷ ওরা সবসময় নিজেদের ছোটখাটে কাজগুলিকেও খুব বড় করে দেখাতে চায় আর ‘কী বিরাট’ কাজ করলাম ভেবে নাম কিনতে চায় ৷ তবুও একটা ব্যাপারে এই দুটো সংগঠনকে ধন্যবাদ না দিয়ে পারছি না ৷ ওদের জন্যই তুলনাহীন কিছু মানুষ আর অসাধারণ সাহিত্যের সঙ্গে আমার পরিচয় ঘটেছে ৷’

advertisement

রোহিত ভেমুলার চিঠির এই অংশটি সামনে আসার পর CBI তদন্ত চেয়েছেন বিজেপি বিধায়ক রামচন্দ্র রাও ৷ তাঁর দাবি, সিবিআই গোয়েন্দাদের তদন্ত করে আসল সত্যটি সামনে নিয়ে আসা উচিত ৷ তিনি আরও অভিযোগ করেছেন,‘পুলিশ ঠিকমতো তদন্ত করছে না ৷ কে বা কারা কেটেছে লাইনগুলি তা তদন্ত করে দেখা হোক ৷ ASA-র সঙ্গে কি রোহিতের ভেতরে ভেতরে কোনও সমস্যা হয়েছিল? সাসপেন্ড হওয়া আরও চার ছাত্র কি সত্য লুকোতে লাইনগুলি কেটেছেন? সত্য জানতে সিবিআই তদন্ত চাই ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

দলিত পিএইচডি ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনা ক্রমাগত জটিল হয়ে উঠছে ৷ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী বন্দারু দত্তাত্রেয়র শাস্তির দাবিতে বিক্ষোভ-আন্দোলনে সামিল পড়ুয়ারা ৷ সোমবার হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদ ছাড়লেন আরও দুই অধ্যাপক ৷ অন্যদিকে, ছেলের শোকে অসুস্থ রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা  বুকে ব্যথা নিয়ে রবিবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভেমুলার সুইসাইড নোটের কেটে দেওয়া লাইন নিয়ে বিতর্ক