TRENDING:

আজও শুনানি হল না I-PAC মামলার...! ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি, কেন পিছল মামলা? জানা গেল কারণ!

Last Updated:

I-PAC Case: সুপ্রিম কোর্টে ফের পিছল I PAC মামলা! শুনানির নতুন দিন ঘোষণা করলেন বিচারপতি। পরবর্তী শুনানির দিন কবে? জেনে নিন বিস্তারিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আজও শুনানি হল না IPAC মামলার। পরবর্তী শুনানির দিন ধার্য করলেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। ১৮ ফেব্রুয়ারি হবে মামলার পরবর্তী শুনানি।
সুপ্রিম কোর্টে আই-প্যাক মামলা
সুপ্রিম কোর্টে আই-প্যাক মামলা
advertisement

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ হয়েছেন। সেই কারণেই আরও কিছুটা সময় চাওয়া হয় রাজ্যের তাঁর তরফে। সেই আবেদনে সম্মতি দিল আদালত। ফলে পিছিয়ে গেল শুনানি।

কপিল সিব্বলের অসুস্থতার কারণে আজ মামলা স্থগিত রাখার আর্জি জানানো হয়। এরপরেই সলিসিট আর জেনারেল তুষার মেহতা প্রস্তাব দেন, আগামী ১৮ ফেব্রুয়ারি শুনানি হোক।

advertisement

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই সেখান থেকে কিছু ফাইল নিয়ে আসেন।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক শুরু আগামী ১২ ফেব্রুয়ারি…! ২০২৬-এ কী কী নতুন ‘নিয়ম’ আনছে সংসদ? কী ভাবে হবে Semester-IV? দেখে নিন একনজরে!

advertisement

সেদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ওইসব তাঁর দলের নথিপত্র। তাতে নির্বাচনী রণকৌশলের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। সেসব ছিনতাইয়ের ষড়যন্ত্র করেছে ইডি, এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দলের স্বার্থে তিনি সেসব ফাইল সঙ্গে নিয়ে যাচ্ছেন। আর তাঁর এই পদক্ষেপেই ইডির সঙ্গে সংঘাত তৈরি হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
দামাল নদী-জঙ্গল-চা বাগানের মাঝে নতুন সাজে ডুয়ার্সের জনপ্রিয় স্পট, কোটি টাকার প্রকল্প
আরও দেখুন

সূত্রের খবর, কয়লা পাচার মামলায় ওই তল্লাশি চালায় বলেই দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁরা পাল্টা অভিযোগ তোলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তদন্তের কাজে বাধা দিয়েছেন। তাঁকে সেই কাজে সহায়তা করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এর বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের হয়। একটি ইডির তরফে, অপরটি মামলাটি আলাদাভাবে দায়ের করেন ইডির তিন অফিসার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আজও শুনানি হল না I-PAC মামলার...! ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি, কেন পিছল মামলা? জানা গেল কারণ!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল