TRENDING:

Mumbai Husband Murder: বিয়ের প্রস্তাবে না স্ত্রীর, কাজে বেরিয়ে ফিরলেন না স্বামী! মুম্বইয়ে হাড় হিম করা ঘটনা, পুলিশের জালে যুবক

Last Updated:

মৃত ওই যুবকের নাম আবুবকর সুহাদলি মণ্ডল (৩১)৷ তাঁর ২১ বছর বয়সি স্ত্রীকে নিয়ে নভি মুম্বই এলাকায় থাকতেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাম্প্রতিক সময়ে প্রেমিকদের সঙ্গে মিলে স্ত্রীরা স্বামীকে হত্যা করছেন, এমন একাধিক ঘটনা সামনে এসেছে৷ এবার নভি মুম্বইয়ে এক বিবাহিত যুবকের মৃত্যুর পর সামনে এল চাঞ্চল্যকর তথ্য৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
এআই-এর সাহায্যে তৈরি প্রতীকী ছবি৷
advertisement

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই যুবকের স্ত্রীকে অনেকদিন ধরেই বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন অন্য এক যুবক৷ কিন্তু তাঁর সেই প্রস্তাবে কিছুতেই রাজি হননি ওই তরুণী৷ সেই রাগ থেকেই ওই তরুণীর স্বামীকে খুন করে তাঁকে বিয়ের প্রস্তাব দেওয়া সেই যুবক৷

মৃত ওই যুবকের নাম আবুবকর সুহাদলি মণ্ডল (৩১)৷ তাঁর ২১ বছর বয়সি স্ত্রীকে নিয়ে নভি মুম্বই এলাকায় থাকতেন তিনি৷ আমিনুর আলি আহমেদ নামে ২১ বছর বয়সি এক যুবক বারংবার আবুবকরের স্ত্রীকে প্রেম এবং বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন৷

advertisement

সোমবার কাজে বেরিয়ে বাড়ি ফেরেননি আবুবকর৷ এ পরই পুলিশে স্বামীর নামে নিখোঁজ ডায়েরি করেন ওই তরুণী৷ পুলিশকে তিনি আরও জানান, আমিনুর নামে ওই যুবক তাঁকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিখোঁজ আবুবকর নামে ওই যুবককে খুন করেছে আমিনুর৷ হত্যার পর আলিবকরের দেহ একটি বস্তায় ভরে খালের মধ্যে ফেলে দেয় আমিনুর৷ প্রমাণ লোপাটের জন্য মৃতের পোশাক অন্যত্র ফেলে আসে সে৷ বুধবার সকালেই নিখোঁজ আবুবকরের দেহ উদ্ধার করে পুলিশ৷ তদন্তকারীদের ধারণা, নিজের এক বন্ধুকে নিয়ে এই খুন এবং দেহ লোপাটের চেষ্টা করে আমিনুর৷ দ্বিতীয় ওই অভিযুক্তেরও খোঁজ চলছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Husband Murder: বিয়ের প্রস্তাবে না স্ত্রীর, কাজে বেরিয়ে ফিরলেন না স্বামী! মুম্বইয়ে হাড় হিম করা ঘটনা, পুলিশের জালে যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল