TRENDING:

রাজ্যের মুখ্যসচিব, ডিজি-কে দিল্লিতে তলব! কড়া পদক্ষেপ কেন্দ্রের

Last Updated:

রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিজের রিপোর্ট পাঠিয়েছিলেন৷ সেখানে বৃহস্পতিবারের ঘটনার জন্য রাজ্য পুলিশ এবং প্রশাসনের গাফলতিকেই দায়ী করেন রাজ্যপাল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার৷ এবার রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ আগামী ১৪ ডিসেম্বর তাঁদের দিল্লিতে যেতে স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে হাজিরা দিতে বলা হযেছে৷ সাম্প্রতিক কালে কেন্দ্রের এমন পদক্ষেপ নজিরবিহীন৷
advertisement

বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে দক্ষিণ চব্বিশ পরগণার শিরাকোলে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷ এ দিনই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিজের রিপোর্ট পাঠিয়েছিলেন৷ সেখানে বৃহস্পতিবারের ঘটনার জন্য রাজ্য পুলিশ এবং প্রশাসনের গাফলতিকেই দায়ী করেন রাজ্যপাল৷ তার পরেই ডিজি এবং মুখ্যসচিবকে ডেকে পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

advertisement

জে পি নাড্ডার কনভয়ের উপরে হামলার ঘটনা যে কেন্দ্রীয় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে, বৃহস্পতিবারই ট্যুইট করে তা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাজ্যে অরাজকতা চলছে বলেও অভিযোগ করেন তিনি৷ রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে রিপোর্টও চেয়ে পাঠিয়েছিলেন অমিত শাহ৷

রাজ্য পুলিশের তরফে অবশ্য দাবি করা হয়, জে পি নাড্ডার কনভয়ে কিছুই হয়নি৷ তবে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছিল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, হামলা নিয়ে নাটক করছেন বিজেপি নেতারা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

তবে রাজ্যের এই যুক্তি মানতে নারাজ কেন্দ্রীয় সরকার৷ তাঁদের মতে, রাজ্যে কোনও ভিআইপি সফরে এলে তাঁর নিরাপত্তার যাবতীয় ভার স্থানীয় পুলিশ প্রশাসনের৷ সেই কারণেই ঘটনার দায় এড়াতে পারেন না রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিব৷ সূত্রের খবর, বৃহস্পতিবারের ঘটনা নিয়ে প্রশাসনের এই দুই শীর্ষ আধিকারিকের ব্যাথ্যায় সন্তুষ না হলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যের মুখ্যসচিব, ডিজি-কে দিল্লিতে তলব! কড়া পদক্ষেপ কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল