TRENDING:

Haryana Bank Employee Murder Update: ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী

Last Updated:

দু জনেই গুরুগ্রামে কর্মরত ছিলেন৷ অংশুল পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট৷

advertisement
বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় নৃশংস পরিণতি হল তরুণী ব্যাঙ্ক কর্মীর৷ স্বামীর সঙ্গে গাড়িতে করে ফেরার সময় গলা কেটে খুন করা হল তাঁকে৷ ওই তরুণী অন্তঃসত্ত্বা ছিলেন বলেও তাঁর পরিবারের দাবি৷ রবিবার রাতে নৃশংস এই ঘটনা ঘটেছে হরিয়ানার হাঁসি এবং বাদলির মধ্যে৷ এই ঘটনায় প্রাথমিক ভাবে ওই তরুণীর স্বামীকেই সন্দেহ করছে পুলিশ৷
পাঁচ মাস আগে অংশুলের সঙ্গে বিয়ে হয় মহকের৷
পাঁচ মাস আগে অংশুলের সঙ্গে বিয়ে হয় মহকের৷
advertisement

জানা গিয়েছে, মহক নামে ওই তরুণী হরিয়ানার হাঁসির বাসিন্দা ছিলেন৷ গুরুগ্রামের এইচডিএফসি ব্যাঙ্কে চাকরি করতেন তিনি৷ গত সেপ্টেম্বর মাসে অংশুল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর৷

রবিবার রাতে হরিয়ানার বাহাদুরগড়ে তরুণী ব্যাঙ্ককর্মীর হত্যার ঘটনায় তাঁর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামীকেই গ্রেফতার করল পুলিশ৷ ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে স্ত্রীকে নৈশভোজ খাওয়ানোর পর বাড়ি ফেরার পথে অংশুল নামে ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টই তাঁর স্ত্রীকে গাড়ির ভিতরে খুন করেছে বলে দাবি পুলিশের৷ যদিও প্রথমে ডাকাতির গল্প ফেঁদে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন অংশুল৷ শেষ পর্যন্ত অবশ্য পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে নিজের অপরাধ স্বীকার করে নেয় ওই অভিযুক্ত৷

advertisement

মৃত ওই তরুণীর নাম মহক৷ তিনি গুরুগ্রামের এইচডিএফসি ব্যাঙ্কে কর্মরত ছিলেন৷ পাঁচ মাস আগে সম্বন্ধ করেই অংশুলের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর৷ ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গত শনিবার অংশুল এবং মহক হরিয়ানার বাহাদুরগড়ে আসেন৷ রবিবার সেখান থেকে ফেরার পথেই মাঝরাস্তায় গাড়ির ভিতরে খুন হন মহক৷ অংশুলই ফোন করে পুলিশকে স্ত্রীর মৃত্যুর খবর দেন৷ অংশুল দাবি করেন, মাঝরাস্তায় তাঁদের গাড়ির উপরে চড়াও হয় কয়েকজন ডাকাত৷ লুঠপাটে বাধা পেয়ে তাঁরাই গলা কেটে মহককে খুন করেছে৷

advertisement

যদিও প্রথম থেকেই অংশুলের বয়ানের অসংলগ্নতা ধরে ফেলে পুলিশ৷ এর পর তাঁকে চেপে ধরতেই অংশুল স্ত্রীকে খুনের কথা স্বীকার করে নেয়৷ জেরায় সে জানায়, মহকের চরিত্র নিয়ে প্রথম থেকেই সন্দেহ ছিল তাঁর৷ বিয়ের পর থেকে এই সন্দেহকে কেন্দ্র করেই দু জনের মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত৷ শেষ পর্যন্ত স্ত্রীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ওই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট৷

advertisement

সেই মতোই ছক কষে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের অছিলায় স্ত্রীকে বাহাদুরগড়ে নিয়ে আসে অংশুল৷ সেখান থেকে ফেরার সময় রাতের বেলা ফাঁকা রাস্তায় গাড়ির ভিতরেই প্রথমে শ্বাসরোধ করে এবং তার পর কাচি দিয়ে গলা কেটে মহককে খুন করে সে৷ আঙুলের ছাপ যাতে না থাকে তার জন্য হাতে গ্লাভস পরেই স্ত্রীকে হত্যা করে সে৷ এর পর পুলিশকে ফোন করে ডাকাতির গল্প ফাঁদে অংশুল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

অপরাধ স্বীকার করার পর অংশুলকে গ্রেফতার করেছে পুলিশ৷ মহকের বাবা জানিয়েছেন, বিয়ের পর থেকেই জামাইয়ের আচরণে সন্দেহ হত তাঁর৷ খুনের ১৮ ঘণ্টার মধ্যেই ঝাজ্জর জেলার পুলিশ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Haryana Bank Employee Murder Update: ডাকাতির গল্প ফেঁদেও লাভ হল না! গুরুগ্রামের ব্যাঙ্ক কর্মী খুনে গ্রেফতার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল