TRENDING:

রাহুলের কপালে স্নাইপার রাইফেল নয়, মোবাইল ক্যামেরার আলোয় বিপত্তি, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাহুল গান্ধির প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানিয়েছিল কংগ্রেস । বুধবার অমেঠির সভায় রাহুলের কপালে লেজার বিমের নিশানা দেখা গিয়েছে, এমনই অভিযোগ ছিল কংগ্রেসের তরফ থেকে ।
advertisement

অমেঠিতে মনোনয়নের পর সাংবাদিক সম্মেলনের সময় রাহুলের কপালে স্নাইপারের লেজার স্পট দেখা গিয়েছিল ও এই ভিডিও ক্লিপিং জমা দেওয়া হয়েছিল । স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ জানানোর পরই ওই ভিডিও ক্লিপিং খতিয়ে দেখে স্পেশাল প্রোটেকশন গ্রুপ ও তারপর জানানো হয়েছে লেজার স্পটটি আদতে কংগ্রেসের এক ফটোগ্রাফারের মোবাইল ক্যামেরার আলোর ফ্ল্যাশ । ওই ব্যক্তি তখন রাহুলের সাংবাদিক বিবৃতির ভিডিও রেকর্ড করছিলেন ও তার ছবিই ফুটে উঠেছে ওই ভিডিওতে। স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছে এসপিজি ও কংগ্রেসকেও জানিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা লঙ্ঘনের কোনও ঘটনাও ঘটেনি, জানিয়েছে এসপিজি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের খনি, পর্যটকদের জন্য মাস্ট-ভিজিট! পুরুলিয়ার বিবর্তনের সাক্ষী জেলা সংগ্রহশালা
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাহুলের কপালে স্নাইপার রাইফেল নয়, মোবাইল ক্যামেরার আলোয় বিপত্তি, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক