প্রসঙ্গত, একটা সময় ছিল যখন ভারত পশ্চিম এশিয়া থেকে বেশ দূরত্ব বজায় রাখত। কিন্তু, এখন আধিকারিকরা জানাচ্ছেন, নয়াদিল্লি কূটনীতিক ভাবে বিশ্বকে দেখাতে চাইছে ভারত এখন শক্তিশালী, স্থায়ী এবং অন্যতম মুখ্য শক্তিধর দেশ হিসাবে উঠে এসেছে। যারা যুদ্ধদীর্ণ অঞ্চল থেকে মুখ ফিরিয়ে থাকে না বরং নিরপেক্ষ থেকেও বিশ্বস্ত এবং নির্ভরশীল দেশ হয়ে উঠেছে।
advertisement
মূলত ডিসেম্বর থেকেই একাধিক সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কূটনীতিক পদক্ষেপ শুরু করেন। প্রথমে জর্ডন এবং ওমানে যান মোদি। যেখানে বাণিজ্য এবং ভু-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
জানুয়ারিতে পশ্চিম এশিয়ার নানান দেশ থেকে বিদেশমন্ত্রীরা ভারতে আসেন। একইসঙ্গে এই সময়েই সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ান নয়াদিল্লিতে আসেন।
এরপরেই ফেব্রুয়ারির শেষে নরেন্দ্র মোদি ভারতের প্রতিরক্ষা, প্রযুক্তি এবং উদ্ভাবনীর অন্যতম সঙ্গী দেশ ইজরায়েল সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। আর শুধু ইজরায়েল নয়, আরব, জর্ডন থেকে ওমানের সঙ্গে কূটনৈতিকভাবে ভারত যে পদক্ষেপ করছে তাতে ক্রমেই পশ্চিম এশিয়ায় এই দেশ মুখ্য শক্তি হয়ে উঠছে।
তাই পৃথিবীর অন্যতম অস্থির ভুরাজনৈতিক প্রেক্ষাপটে ভারত আর আগের মত দর্শক নয়। বরং, নিরপেক্ষ, বিশ্বস্ত এবং মুখ্য চরিত্র হয়ে উঠছে।
