মাছ-ভাতের স্বাদ নিয়ে আবেগ শুধু বাঙালির একারই নয়। তার কিছুটা ভাগ পেত বিহারও। এবার তাতে নিষেধাজ্ঞার কোপ। বিহারের খাদ্য দফতরের দাবি,
- বাংলার মাছে অতিরিক্ত মাত্রায় ফরমালিন রয়েছে
- তাই আগামী ১৫ দিন বিহারে এরাজ্যের মাছে নিষেধাজ্ঞা
- অক্টোবরে মাছের নমুনা সংগ্রহের পর পরীক্ষা
রাজ্যের মৎস্য দফতরের দাবি, কলকাতা থেকে পটনার দূরত্ব কম। তাই কম সময়েই পৌঁছে যায় টাটকা মাছ। বিহারের অভিযোগ খারিজ করে দিয়েছে রাজ্যের মৎস্যমন্ত্রী।
advertisement
ফোনো বাইট চন্দ্রনাথ সিনহা, মৎস্যমন্ত্রী
এরাজ্য থেকে রুই,কাতলা, ভেটকি, পমফ্রেটের মতো মাছ যায় বিহারে। যার বেশিরভাগটাই নিয়ে যায় একাধিক কেটারিং সংস্থা। এমন নির্দেশিকায় বিপাকে সংস্থাগুলি। বিহারের স্টেশন ও ট্রেনে যাত্রীদের জন্য মাছের পদ নিয়ে চিন্তায় রেলও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jan 14, 2019 5:53 PM IST
