TRENDING:

টানতে টানতে কিং কোবরা পুকুরে ফেললেন ঠাকুমা!‌ এই ভিডিও দেখলে চমকে যাবেন

Last Updated:

মঙ্গলবার সকালে পোস্ট হওয়ার পর থেকে এই ভিডিওটি ভিউ হয়েছে ৭ হাজারের বেশি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় পশু ও মানু্ষের সম্পর্ক, দ্বন্দ্বের নানারকম ভিডিও। সেখানে মানুষের সাহসের প্রমাণও মেলে। কিন্তু এই ভাইরাল ভিডিওয় যা দেখা গিয়েছে, তা দেখলেই হাড়হিম হয়ে যাবে। ভিডিওয় দেখা যাচ্ছে, এক বৃদ্ধা অবললীলায় হাতে সাপের ল্যাজের দিক ধরে নিয়ে চলেছেন। আর কিছুদূর গিয়ে বসতি এলাকায় ঢুকে পড়া বিষাক্ত কোবরাটিকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন তিনি।
advertisement

ট্যুইটারে সেই ভিডিওটিই শেয়ার করেছেন ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা। তিনিই লিখেছেন, এটি কোবরা।

advertisement

আর ভিডিওটি শেয়ার করার পর থেকেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এভাবে বিষাক্ত কোবরা কেউ হাতে ধরে ছুঁড়ে ফেলে দিতে পারে, তা দেখেই শিউরে উঠছেন নেটিজেনরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

মঙ্গলবার সকালে পোস্ট হওয়ার পর থেকে এই ভিডিওটি ভিউ হয়েছে ৭ হাজারের বেশি। সকলেই বলছেন, সত্যি, সাহস আছে বটে ঠাকুমার। কেউ কেউ আবার এটিকে এডিট করা ভিডিও ফুটেজ বলেও দাবি করেছেন। কিন্তু সত্যিই যদি ঠাকুমা এই কাণ্ড ঘটিয়ে থাকেন, তাহলে তাঁকে বাহবা দিতে হয় বৈকি!‌

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
টানতে টানতে কিং কোবরা পুকুরে ফেললেন ঠাকুমা!‌ এই ভিডিও দেখলে চমকে যাবেন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল