TRENDING:

আবুধাবিতে কেরলের যুবকের মৃত্যু, ভুল মৃতদেহ পেল পরিবার

Last Updated:

ভুল মৃতদেহ পেল কেরালার যুবকের পরিবার ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আবু ধাবি: প্রিয়জনের মৃত্যুতে এমনিই বিধ্বস্ত পরিবার । এবার তার সাথে বদলে গেল মৃতদেহও । এমন ঘটনাই ঘটেছে কেরালাতে ।
advertisement

কেরালার বাসিন্দা, ২৯ বছরের নিধিন কোট্টারন সংযুক্ত আরব আমিরশাহিতে কর্মরত ছিলেন । ৫ জুলাই হঠাৎই মৃত্যু হয় তাঁর । তাঁরই মৃতদেহ দেশে ফেরত পাঠানোর পরে তা নিতে আসেন তাঁর পরিবার । কিন্তু কফিনে নিধিনের জায়গায় তামিলনাড়ুর বাসিন্দা কামাৎচি কৃষ্ণনের মৃতদেহ ছিল । ৭ জুলাই আমিরশাহিতেই মৃত্যু হয় কৃষ্ণনের । দুজনের মৃত্যুর কারণ যদিও এখনো স্পষ্ট নয় । প্রায় দুদিনের ব্যবধানে দুজনের মৃত্যু হওয়া সত্ত্বেও মৃতদেহ বদলে যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ নিধিনের পরিবার ।

advertisement

ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন এই দুর্ভাগ্যজনক ঘটনাটি কীভাবে ঘটল তাঁরা জানেন না । দুটি পরিবারকেই সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন তাঁরা । কৃষ্ণনের দেহটি বর্তমানে নিধিনের জন্মস্থান ওয়ানাডের একটি সরকারি হাসপাতালে আছে । পরে তা তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।

আরও পড়ুন: অ্যাপ ক্যাবে ফের যাত্রী হেনস্থা ! ঘুসি মেরে যাত্রীর নাক ফাটাল চালক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফ থেকে রঞ্জন দত্ত জানিয়েছেন একই দিনে একটি দেহ কালিকট ও অপর দেহটি চেন্নাইয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তার ফলেই এই ভুলটি হয়েছে ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আবুধাবিতে কেরলের যুবকের মৃত্যু, ভুল মৃতদেহ পেল পরিবার