TRENDING:

সাবধান! এবার আয়কর বিভাগের আধিকারিক হানা দিতে পারে আপনার বাড়িতেও

Last Updated:

আগামী ১৫ দিনে আপনার বাড়িতেও হানা দিতে পারে আয়কর বিভাগের আধিকারিকরা ৷ ৮ নভেম্বর নোট বাতিলের পর যারা ব্যাঙ্কে ১০ লক্ষ টাকার বেশি জমা দিয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অর্থের উৎস জানতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আগামী ১৫ দিনে আপনার বাড়িতেও হানা দিতে পারে আয়কর বিভাগের আধিকারিকরা ৷ ৮ নভেম্বর নোট বাতিলের পর যারা ব্যাঙ্কে ১০ লক্ষ টাকার বেশি জমা দিয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অর্থের উৎস জানতে ৷ আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, এমন প্রায় ১.৫ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যেখানে ১০ লক্ষ টাকা ও তার বেশি জমা পড়েছে ৷
advertisement

জানা গিয়েছে, একটি সফটওয়্যারের মাধ্যমে নজরদারি চালিয়ে অন্তত দেড় লক্ষ অ্যাকাউন্টের খোঁজ মিলেছে ৷ প্রয়োজন তাদের বাড়িতেও হানা দিতে পারে ৷ এর জেরে কালো টাকা উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে ৷

৮ নভেম্বর দেশ থেকে কালো টাকা দূর করার মূল উদ্দেশ্য নিয়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু তার পর থেকেই বিভিন্ন উপায়ে কালো টাকা সাদা করার চেষ্টা চালান কালো টাকার মালিকরা ৷ এমনকী বহু ব্যক্তিকে আলাদা আলাদা ব্যাঙ্কের লাইনে দাঁড় করিয়ে প্রচুর কালো টাকা জমা দিয়ে সাদা করে ফেলার চেষ্টা করেন তারা ৷

advertisement

আয়কর বিভাগ পুরো বিষয়টি খতিয়ে দেখছে ৷ যারা নিজেদের আয়ের হিসাব দেননি তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷ কাদের বাড়িতে হানা দেওয়া হবে তার চূড়ান্ত একটি লিস্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

নোট বাতিলের পর থেকেই দেশজুড়ে কালো টাকা উদ্ধারে চিরুনি তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ, অপরাধদমন শাখা।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সাবধান! এবার আয়কর বিভাগের আধিকারিক হানা দিতে পারে আপনার বাড়িতেও
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল