TRENDING:

ঘন কুয়াশায় ঢাকা দিল্লি, বাতিল একাধিক বিমান-ট্রেন! জারি হল ‘রেড কোডেড’ সতর্কবার্তা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: একদিকে চলছে শৈত্যপ্রবাহ, অন্যদিকে প্রবল কুয়াশায় মোড়া রাজধানী ৷ দৃশ্যমানতা কমে যাওয়ায় বাতিল হল একাধিক বিমান ও ট্রেন ৷
advertisement

গত কাল রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ আনন্দ বিহার ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ পর্যবেক্ষণ জানাচ্ছে আবহাওয়ার চরম অবনতি হয়েছে ৷ ও ঘন কুয়াশা দিল্লিকে ঢেকে রেখেছে ৷ ফলে অন্তত ৩০টি ট্রেন দেরিতে ছেড়েছে ৷ শুধু তাই নয়, যানজটে থমকে রয়েছে দিল্লির রাস্তাও ৷ দিল্লি-নয়ডা রোডে প্রচণ্ড কুয়াশা থাকায় গাড়ি ধীরে চলছে ৷ প্রতিটি গাড়িকে ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ৫০ মিটারের থেকে বেশি দূরের জিনিস দেখা যাচ্ছে না ৷

advertisement

দিল্লি-কলকাতা বিমান চলাচলও ব্যহত হয়েছে ৷ অন্তত ৮টি বিমান দেরিতে চলছে বলে জানা গিয়েছে ৷ লাইভ স্টেটাসের মাধ্যমে যাত্রীদের বিমান চলাচল সম্পর্কে খোঁজখবর রাখতে অনুরোধ করেছে বিমান কর্তৃপক্ষ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

আজ সকালে ‘রেড কোডেড’ সতর্কতা জারি হয়েছে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ ও বিহারে। আবহাওয়া চরম অবস্থায় পৌঁছলে সাধারণ মানুষকে সাবধান করার জন্য এ ধরনের সতর্কতা জারি করা হয়। দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, আরও ২ দিন দিল্লিতে শৈত্য প্রবাহ চলবে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ঘন কুয়াশায় ঢাকা দিল্লি, বাতিল একাধিক বিমান-ট্রেন! জারি হল ‘রেড কোডেড’ সতর্কবার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল