TRENDING:

Iranian Ships in India: বিপদে পড়া ইরানের যুদ্ধজাহাজগুলিকে আশ্রয় দেয়নি ভারত? সত্যিই কী ঘটেছিল, জানাল প্রতিরক্ষা সূত্র

Last Updated:

গত ৪ মার্চ ভোরে টর্পেডো হামলায় শ্রীলঙ্কার গল উপকূলের কাছে ইরানের আইরিশ দেনা নামে একটি যুদ্ধজাহাজকে ধ্বংস করে আমেরিকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কয়েক দিন আগে শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের একটি যুদ্ধ জাহাজকে ধ্বংস করে আমেরিকা৷ আইরিশ দেনা নামে ওই যুদ্ধ জাহাজটি ভারতে নৌ মহড়ায় অংশ নিতে এসেছিল৷ এর পরই খবর ছড়িয়ে পড়ে, ইরানের যুদ্ধজাহাজগুলিকে ভারতীয় কোনও বন্দরে নোঙর করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি৷ যদিও এই অভিযোগ অস্বীকার করল ভারত৷
নৌ মহড়ায় অংশ নিতে ভারতে এসেছিল ইরানের তিনটি যুদ্ধজাহাজ৷
নৌ মহড়ায় অংশ নিতে ভারতে এসেছিল ইরানের তিনটি যুদ্ধজাহাজ৷
advertisement

প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ সূত্রে খবর, ইরানের প্রত্যেকটি যুদ্ধজাহাজকেই ভারতে আশ্রয় নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল৷ শ্রীলঙ্কর কাছে আইরিশ দেনা-র উপরে হামলার পর এই তৎক্ষণাৎ ইরানের অনুরোধে সাড়া দিয়ে তাদের প্রত্যেকটি যুদ্ধজাহাজকেই ভারতীয় বন্দরে নোঙরের অনুমতি দেওয়া হয়েছিল বলে প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ সূত্রের দাবি৷ এমন কি, আইরিশ লাভান নামে ইরানের আরও একটি জলযানে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় সেটিকে কোচি বন্দরে নোঙর করারও অনুমতি দেওয়া হয়৷

advertisement

সূত্রের খবর, বিশাখাপত্তনমে বহুদেশীয় নৌ মহড়ায় ইরানের তিনটি যুদ্ধজাহাজ অংশ নিয়েছিল- দেনা, লাভান এবং বুশেহর৷ মহড়া শেষ হওয়ার পর গত ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি তিনটি যুদ্ধজাহাজই ইরানের উদ্দেশে রওনা দেয়৷ প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ সূত্রের দাবি, ভারতের কাছে যখন ইরানের পক্ষ থেকে তাদের যুদ্ধজাহাজগুলিকে আশ্রয় দেওয়ার অনুরোধ আসে, ততক্ষণে এই জাহাজগুলি ভারতীয় জলসীমা ছাড়িয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল৷ ফলে ভারত ইরানের আর্জিতে সঙ্গে সঙ্গে সাড়া দিলেও জাহাজগুলির ফেরার উপায় ছিল না৷

advertisement

ভারত মহাসাগর হয়ে ইরানের যুদ্ধজাহাজগুলি যখন দেশে ফিরছিল, তখনই ইরানের একের পর এক নৌঘাঁটিকে হামলা চালাতে শুরু করে আমেরিকা এবং ইজরায়েল৷ গত ২৮ ফেব্রুয়ারি কোনারক সহ ইরানের একাধিক নৌঘাঁটি ধ্বংস হয়৷ এর পরই ইরানের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে তাদের জাহাজগুলিকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের কাছে অনুরোধ আসে৷

আমেরিকা এবং ইজরায়েলের হামলার আগে অবশ্য ভারত বিশাখাপত্তনম অথবা অন্য কোনও ভারতীয় বন্দরে ইরানের যুদ্ধজাহাজগুলিকে অতিরিক্ত সময় নোঙর করে থাকার অনুমতি দেয়নি৷ শ্রীলঙ্কাও একই পথে হেঁটেছিল৷ তবে আইরিশ লাভান নামক জাহাজটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় সেটিকে অন্তত ভারতে আশ্রয় দেওয়ার জন্য বিশেষ করে অনুরোধ করে ইরান৷

advertisement

গত ১ মার্চ আইরিশ লাভানকে কোচি বন্দরে নোঙর করে থাকার অনুমতি দেয় ভারত৷ মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই এই অনুমতি দেয় ভারত৷ আইরিশ লাভানে থাকা ১৮৩ জন নাবিক এবং জাহাজকর্মীকে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে থাকাখাওয়ার ব্যবস্থাও করা হয়৷

দেশে ফেরার পথে গত ৫ মার্চ আইরিশ বুশেহর নামে অন্য একটি ইরানের যুদ্ধজাহাজেও যান্ত্রিক সমস্যা দেখা দেয়৷ সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার কাছে আশ্রয় চায় জাহাজটি৷ দেরি না করে সেই অনুমতি দেয় শ্রীলঙ্কা৷ শুক্রবার শ্রীলঙ্কার পক্ষ থেকে সরকারি ভাবে জানানো হয়েছে বুশেহর নামে ওই যুদ্ধজাহাজটিকে তাদের দেশের পূর্ব উপকূলের কাছে নোঙর করতে দেওয়া হয়েছে৷ যুদ্ধজাহাজে থাকা নাবিক সহ অন্যান্যদের শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার করে নিয়ে গিয়ে কলম্বোর কাছে নিজেদের ক্যাম্পে রেখেছে৷

advertisement

ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৪ মার্চ ভোররাতে ইরানের আইরিশ দেনা নামে যুদ্ধজাহাজটি থেকে কলম্বোর মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারে একটি আপতকালীন বার্তা আসে৷ এই বিপদ সঙ্কেত পাওয়ার পরই ভারতীয় নৌবাহিনী সঙ্গে সঙ্গে উদ্ধারাজে সাহায্য করতে শুরু করে৷ রবিবার ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইরিশ দেনা নামে ওই যুদ্ধজাহাজটির উপর হামলায় ১০৪ জনের মৃত্যু হয়েছে এবং ৩২ জন আহত হয়েছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
এই চাষেই জমিতে কমছে নুনের ভাগ! সুন্দরবনে  ফলছে কাপাস তুলো
আরও দেখুন

শনিবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও জানিয়ে দেন, মানবিকতার খাতিরে আইরিশ লাভান নামে ইরানের যুদ্ধজাহাজটিকে কোচি বন্দরে নোঙর করতে দিয়ে সঠিক কাজই করেছে ভারত৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Iranian Ships in India: বিপদে পড়া ইরানের যুদ্ধজাহাজগুলিকে আশ্রয় দেয়নি ভারত? সত্যিই কী ঘটেছিল, জানাল প্রতিরক্ষা সূত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল