TRENDING:

ফের ক্রিকেট মাঠে ফিল হিউজ ছায়া, নদিয়ায় মৃত্যু ক্রিকেটারের

Last Updated:

ফিল হিউজ যেরকম ম্যাচ চলাকালীন মারা গিয়েছিলেন বলের আঘাত মাথায় লেগে, এবার সেরকম ব্যাটের আঘাত লেগে মৃত্যু হল প্যারা মেডিক্যালের ছাত্রের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: ক্রিকেট মাঠে ফিরে এল মৃত্যুর কালো থাবা৷ অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজ যেরকম ম্যাচ চলাকালীন মারা গিয়েছিলেন বলের আঘাত মাথায় লেগে, এবার সেরকম ব্যাটের আঘাত লেগে মৃত্যু হল প্যারা মেডিক্যালের ছাত্রের ৷
advertisement

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নদিয়ার কল্যাণীতে ৷ মৃতের নাম কৌশিক আচার্য ৷ কল্যাণীর এক বেসরকারি কলেজে নিজেদের মধ্যে ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল ৷ তার আগে নিজেদের মধ্যে অনুশীলন করছিলেন সকলে ৷ প্রথম বর্ষের প্যারামেডিক্যালের ছাত্র কৌশিক উইকেট কিপিং করছিলেন ৷ এমন সময় তাঁর সামনে যে ছেলেটি ব্যাট করছিল, তার অসতর্কতায় ব্যাট ছিটকে এসে কৌশিকের মাথায় লাগে ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

একাধিকবার ক্রিকেট মাঠে বিভিন্ন ভাবে আঘাত লেগে মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ রমন লম্বা থেকে শুরু করে কলকাতার স্থানীয় ক্রিকেটার অঙ্কিত কেশরী ৷ অজি ক্রিকেটার ফিল হিউজের মৃত্যু নাড়া দিয়েছিল গোটা ক্রিকেট দুনিয়াকে ৷ মাঠে বিভিন্ন রকম  সুরক্ষার ব্যবস্থা বাড়ানো হলেও, এখনও দেখা যাচ্ছে দুর্ঘটনা সেভাবে এড়ানো যাচ্ছে না ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ফের ক্রিকেট মাঠে ফিল হিউজ ছায়া, নদিয়ায় মৃত্যু ক্রিকেটারের