TRENDING:

চুমুর দাম ৭৫ হাজার টাকা, বোকা হলেন প্রেমিক !

Last Updated:

একটা চুমুর দাম যে ৭৫ হাজার টাকা হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি ভদোদরার কাপড় ব্যবসায়ী জয়েস দামোদরিয়া! তাও আবার অচেনা-অজানা মহিলার চুমু ! গল্প নয়, ব্যাপারটা একেবারে সত্যি ৷ প্রকাশ্যে এক অচেনা মহিলাকে চুমু খেয়ে ৭৫ হাজার টাকার সাধের সোনার হার হারালেন জয়েস ৷ সঙ্গে পকেট থেকে উধাও হল মানি ব্যাগ !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভদোদরা: একটা চুমুর দাম যে ৭৫ হাজার টাকা হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি ভদোদরার কাপড় ব্যবসায়ী জয়েস দামোদরিয়া! তাও আবার অচেনা-অজানা মহিলার চুমু ! গল্প নয়, ব্যাপারটা একেবারে সত্যি ৷ প্রকাশ্যে এক অচেনা মহিলাকে চুমু খেয়ে ৭৫ হাজার টাকার সাধের সোনার হার হারালেন জয়েস ৷ সঙ্গে পকেট থেকে উধাও হল মানি ব্যাগ !
advertisement

বাসস্টপের সিসিটিভি ফুটেজ

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

ঘটনাটি ঘটল ঠিক এইরকম ৷ রবিবার রাত সাড়ে ১০ টা নাগাদ বাসস্টপে দাঁড়িয়ে ছিলেন ব্যবসায়ী জয়েস ৷ অপেক্ষা করছিলেন বাসের ৷ হঠাৎই বাসস্টপে এসে হাজির এক সুন্দরী ৷ পরনে তার কালো জিনস ও সাদা টিশার্ট ৷ জয়েসের কাছে আসতে মহিলা করলেন ইশারা ৷ ইশারা করার পরেই হঠাৎ করেই ব্যবসায়ীর বুকে ঝাঁপিয়ে পড়লেন সুন্দরী ৷ জয়েসকে আলিঙ্গনে নিয়ে, সোজা মহিলার চুমু ! তারপরই বাসস্টপ জুড়ে নেমে এল অন্ধকার ৷ আলো ফিরতেই হুশ সামলে কাপড় ব্যবসায়ী দেখলেন সুন্দরী গায়েব, সঙ্গে গায়েব ৩৫ গ্রাম ওজনের গলার হার ও মানি ব্যাগ ৷ ভ্যালন্টাইন সপ্তাহে এরকম বোকা হয়ে জয়েস গেলেন স্থানীয় থানায় ৷ দায়ের করলেন অভিযোগও ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
চুমুর দাম ৭৫ হাজার টাকা, বোকা হলেন প্রেমিক !